বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | চুল ভাল রাখতে কোন হেয়ার ট্রিটমেন্ট করাবেন? কেমন হেয়ার কাট এখন ট্রেন্ডিং? জানালেন হেয়ার স্পেশালিস্ট বিমল ঠাকুর

শ্যামশ্রী সাহা | ১৬ মে ২০২৫ ২১ : ২৬Soma Majumder

শ্যামশ্রী সাহা: ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনে এসেছি ‘কেশই বেশ’। লম্বা-কালো একঢাল চুলের স্বপ্ন কে না দেখেন । শুধু মহিলা কেন পুরুষরাও একমাথা চুলের জন্য, সেই চুলের যত্নের জন্য কত কী করেন। চুলের পরিচর্যায় আগে ছিল ঘরোয়া টোটকা-- নারকেল তেল, মেথি, কেশুতপাতা, কারিপাতা, জবাফুল । এখন যে এই ঘরোয়া জিনিসের কদর নেই তা নয়। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চুলচেরা বিশ্লেষণে জায়গা করে নিয়েছে আধুনিক পদ্ধতি।

পাড়ার মোড়ের চেনা ছোট্ট সেলুনের জায়গায় এখন ঝাঁ চকচকে স্যালোঁ। ঢেউখেলানো চুল হয়ে যাচ্ছে সোজা, নির্জীব প্রাণহীন চুল বিশেষ পরিচর্যায় হচ্ছে রেশম-কোমল। একঢাল লম্বা চুলের চলও এখন নেই, তার বদলে নিত্যনতুন হেয়ার কাটে নিমেষে নিজেকে বদলে ফেলা। আর চুলের যত্নে ঘরোয়া উপায়ের বদলে জায়গা করে নিয়েছে নানা ধরনের হেয়ার ট্রিটমেন্ট।

স্কুলে পড়ার সময় থেকেই বাবার সঙ্গে সেলুনে গিয়ে কাজ শেখা, তারপর সোজা বিদেশ। সেখানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে চারটে চেয়ারের ছোট্ট স্যাঁলো খুলে ফেলেন বিমল ঠাকুর। শুরু হয় ম্যাজিক। ওঁর হাতের জাদুতে কেউ রূপকথার পরি তো কেউ স্বপ্নের রাজকন্যা। খুব সাধারণ চেহারাও একটা হেয়ার কাট-এই  অসাধারণ। সমাজমাধ্যমে এমন ভিডিও সাড়া ফেলে দিয়েছে মফসসল থেকে শহরে।

শুধুমাত্র চুলের চেহারা বদলে কীভাবে অল্পসময়ে পাওয়া যায় কমপ্লিট মেকওভার? হেয়ার স্পেশালিস্ট বিমল ঠাকুরের কথায় “চুল কাটতে বা চুলের ট্রিটমেন্ট করতে যাঁরা যান, তাঁদের ঠিকমতো গাইড করা হয় না। চুলের সমস্যা কী, কোন ধরনের হেয়ার কাট বা হেয়ার কালার তাঁকে মানাবে এই বিষয়ে ভাবনা-চিন্তা সবসময় ঠিক হয় না। তাই ক্লায়েন্ট সমস্যায় পড়েন। চুলপড়া, ডগাফাটা, খুশকি এইসব সমস্যার সমাধানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট অনেক কিছু চাইতে পারেন, কিন্তু দেখতে হবে তাঁর স্ক্যাল্প আর চুলের জন্য কী প্রয়োজন। চিকিৎসার আগে রোগটা কী সেটা বুঝতে হবে।‘’

সঠিক শ্যাম্পু নির্বাচন

আমাদের ত্বক যেমন মিশ্র হয়, তেমন স্ক্যাল্পও মিশ্র ধরনের হতে পারে। ধরুন আপনার চুল অয়েলি কিন্তু স্ক্যাল্প ড্রাই। প্রথমেই স্ক্যাল্প ও চুলের ধরন ঠিক কেমন সেটা দেখে নেওয়া জরুরি। নাহলে ভাল হেয়ার ট্রিটমেন্ট করেও লাভ হয় না। চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করছি, সেটা স্ক্যাল্পের জন্য ঠিক নাও হতে পারে। সেখানে দু’ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হবে। বিশেষ করে যাঁরা রোজ কাজে বেরোন তাঁদের জন্য সঠিক শ্যাম্পু নির্বাচন খুব জরুরি।

চুলের ধরন অনুযায়ী কী ট্রিটমেন্ট

ন্যানো অর্গানিক-স্ট্রেট, ওয়েভি, কার্ল চুলের ট্রিটমেন্টও আলাদা। প্রথমেই দেখতে হবে টেক্সচার। এই পদ্ধতিতে অর্গানিক শ্যাম্পু দিয়ে চুল ধোয়া হয়। এর জন্য নির্ধারিত রয়েছে পঞ্চাশটা হেয়ার ওয়াশ। কিউটিকল ওপেন করে প্রোডাক্ট লাগানো হয়। এখানে জল কতটা গরম দেওয়া যাবে সেটাও হেয়ার টেক্সচার পরীক্ষা করে ঠিক করা হয়। এই ট্রিটমেন্ট-এ কোনও কেমিক্যাল ব্যবহার করা হয় না। তাই চুলের কোনও ক্ষতি হয় না।
বোটলিস- এটা কিন্তু বোটক্স নয়। সম্পূর্ণ আলাদা। এই পদ্ধতিতে চুল স্ট্রেট হবে সঙ্গে চুলের ইলাস্টিসিটি বাড়বে ও ব্রেকেজ কন্ট্রোল হবে। এখানে কোলাজেন ব্যবহার করা হয়। যা চুলের ময়েশ্চার বাড়ায়। চুলকে নরম করে। চুলের প্রথম স্তরে প্রোটিন থাকে। ৩০-৩৫ বছরর বয়সের পর চুলে এই প্রোটিনের মাত্রা কমতে থাকে। চুল রুক্ষ হয়ে যায়। এই পদ্ধতি চুলে প্রোটিনের অভাব মেটায়।

বেসপপ ট্রিটমেন্ট

চুল ও স্ক্যাল্প দেখে এই ট্রিটমেন্ট করা হয়। স্পা করার পর একটা দুটো ওয়াশের পর ওই স্পা-এর কোনও এফেক্ট থাকে না। এই পদ্ধতি অনেকদিন চুলকে ভাল রাখতে সাহায্য করে।
ট্রেন্ডিং হেয়ার কাট 
কাট অ্যান্ড ব্যাঙ্গস-লম্বা মুখে
ফ্রিঞ্জ- ফোরহেড চওড়া হলে
ন্যাচারাল ইনভেনশন-যাঁদের জ-লাইন ফোলা
হেভি লেয়ারস-সামনের চুল পাতলা হলে
লং লেয়ারস -চৌকো ধরনের মুখে
ট্রেন্ডিং হেয়ার কালার
আইকনিক ব্রাউন
ক্যারামেল কোকো ব্রাউন
ক্যারামেল ব্লন্ড
ব্রোঞ্জ ব্রাউন
কোকো ব্রাউন, অ্যাশ ব্লন্ড
পারফেক্ট হেয়ার কেয়ার
রোজ বাড়িতে আয়রন বা ব্লো ড্রাই করার আগে হিট প্রোটেক্টেড সিরাম লাগান। নাহলে ব্রেকেজ বাড়বে। কালার করার পর চুলে ময়েশ্চার মাস্ক লাগাতে হবে। এখন জলে প্রচুর আয়রন থাকে, এর ফলে চুলের প্রোটিন নষ্ট হয়ে যায়। তাই প্রোটিন ট্রিটমেন্ট করতেই হবে। সপ্তাহে একদিন চুলে নারকেল তেল লাগান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া