মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ মে ২০২৫ ২০ : ১০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া জঙ্গি নেটওয়ার্ক আবার গড়ে তোলার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার ভুজের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে এই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)-এর চিন্তাভাবনা করা উচিৎ পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে।
এদিন ভুজের বায়ুসেনা ঘাঁটিতে উপস্থিত হয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য বায়ুসেনার যোদ্ধাদের প্রশংসা করেন রাজনাথ। সেখানেই তিনি জোর দিয়ে বলেন যে আইএমএফ-এর ঋণের একটি বড় অংশ 'অবশ্যই' জঙ্গি পরিকাঠামো গঠনে ব্যবহৃত হবে। এই ভুজ বায়ুসেনা ঘাঁটিটিকেই লক্ষ্য করে আঘাত হেনেছিল পাকিস্তান। যা সাফল্যের সঙ্গে প্রতিহত করে ভারত।
গত ৯ মে ভারতের বিরোধীতা সত্ত্বেও পাকিস্তানকে এক বিলিয়ন ডলার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে আইএমএফ। সেই বিষয়ে রাজনাথ বলেন, "পাকিস্তান সরকার মুরিদকে এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর-ই-তইবা (এলইটি) এবং জইশ-ই-মহম্মদের (জেইএম) জঙ্গি পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে। আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই এই জন্য ব্যবহার করা হবে। এটি কি আইএমএফের পরোক্ষ অর্থ সাহায্য হিসাবে বিবেচিত হবে না?"
তিনি আরও বলেন, "পাক সরকার সাধারণ করদাতাদের ১৪ কোটি টাকা খরচ করতে চলেছে তাও সেটা মাসুদ আজহারের পরিবারকে দেওয়ার জন্য। যে কি না রাষ্ট্রপুঞ্জের তালিকায় জঙ্গি।"
পাকিস্তানের মন্ত্রী রানা তনভীর হুসেনের মুরুদকে সফরের পরেই বলেন এই ঘাঁটিগুলি পুনর্নির্মান করবে সে দেশের সরকার। তারপরেই এই দাবি করলেন রাজনাথ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?