শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বিনাদোষে পাঁচ-ছ’ শ মানুষকে আটকে গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে না, জানাল পুলিশ 

Riya Patra | ১৬ মে ২০২৫ ১৯ : ২২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ধাক্কা মেরে দরজা ভেঙে উল্লাস। পুলিশকে টেনে লাথি-ঘুসি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিকাশ ভবনে চলা তাণ্ডবের বিস্তারিত চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার রাতে আন্দোলনের নামে যা ঘটেছে বিকাশ ভবনের সামনে তা গণতান্ত্রিক আন্দোলন বলে স্বীকার করতে নারাজ পুলিশ।

 এদিন সাংবাদিক বৈঠক থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানালেন পুলিশ প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশ ধৈর্য্য রেখেছিল। কিন্তু কারওর অধিকার নেই অন্যদের জোর করে আটকে রাখা। বিকাশ ভবনে ৫০০-৬০০ কর্মীকে আটকে রেখেছিলেন প্রতিবাদীরা। প্রতিবাদীদের বারংবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কাউকে ছাড়েননি। ভিতরে তখন আটকে পড়েছেন সন্তানসম্ভবা মহিলা, বাড়িতে একা অসুস্থ মা-কে ফেলে আসা সন্তান। তাঁরা যদি মরিয়া হয়ে বাড়িতে ফিরতে চান, তাতে কী অন্যায়। সেই প্রশ্ন তোলার পাশাপাশি, সাংবাদিক বৈঠক থেকে তাঁরা বললেন, কোনও গণতান্ত্রিক আন্দোলন এমন হতে পারে না। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে পুলিশকে সামান্য বলপ্রয়োগ করতে হয়েছে। তাতে পুলিশেরও ১৯ জন আহত হয়েছেন।  

 বৃহস্পতিবার, উত্তপ্ত হয় বিকাশ ভবন চত্বর। রাতের দিকে পরিস্থিতি আরও জটিল হয়। চাকরিহারাদের সরিয়ে আটকে পড়া কর্মীদের বের করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৯জন পুলিশ। শুক্রবার এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁরা সাফ জানালেন, কোনওভাবেই বিকাশ ভবনের ঘটনায় পুলিশের বল প্রয়োগের উদ্দেশ্য ছিল না। একমাত্র উদ্দেশ্য ছিল, বিকাশ ভবনের ভিতরে আটকে পড়া কয়েকশ কর্মীকে নিরাপদে বাড়ি ফেরার জন্য অফিস থেকে বের করা। 

সুপ্রতিম সরকার এদিন বলেন, পুলিশ প্রথমে চাকরিহারাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছিল। শান্তিপূর্ণ আন্দোলনে কোনও বাধা ছিল না। সচেতনভাবেই কিছু করেনি পুলিশ।  কিন্তু ৭ ঘণ্টা ধরে, বহুবার অনুরোধ করার পরেও যখন আন্দোলনকারীরা নমনীয় মনোভাব দেখাননি, তখন পুলিশ সচেষ্ট হয় বিনাদোষে আটকে থাকা কর্মীদের বাড়ি ফেরাতে।

সুপ্রতিম সরকার এদিন স্পষ্ট বলেন, ‘৭ ঘণ্টা-হাজার অনুরোধের পর, মানুষকে বিনা দোষে আটক করে রাখা হলে, তখন সেই আন্দোলন গণতান্ত্রিক থাকে না, শান্তিপূর্ণ থাকে না।‘ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, পুলিশের যদি বলপ্রয়োগের উদ্দেশ্য থাকত, তাহলে বলপ্রয়োগ করত গেট ভাঙার সময়েই। সঙ্গেই সাফ জানানো হয়, গোটা ঘটনায় পুলিশ প্রতিটি ‘প্রটোকল’ মেনে পদক্ষেপ নিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া