বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ত্বকের জৌলুস বাড়াতে গরম জলের ভাপ নেন? আদৌ লাভ হচ্ছে তো! ভুল পদ্ধতিতে হিতে বিপরীত হতে পারে

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ মে ২০২৫ ১৮ : ৫২Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ নামীদামি প্রসাধনী নয়, রাতারাতি ত্বকের জেল্লা ফেরাতে পারে গরম জল। হ্যাঁ, ঠিকই পড়ছেন। মুখে গরম জলের ভাপ নিলেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে। দূর হয় রোদে পোড়া ভাব সহ সমস্ত দাগছোপ। সালোঁয় ফেসিয়াল করতে গেলে ক্রিম মাসাজের পর ব্ল্যাক হেডস বের করতে বাষ্প দেওয়া হয়। ত্বকের পরিচর্যায় গরম জলের ভাপ নেওয়ার জুড়ি মেলা ভার। 

গরম জলের ভাপ নিলে ত্বকের রন্ধ্রগুলি খুলে যায়, ভিতর থেকে ধুলোময়লা বাইরে বেরিয়ে আসে। টক্সিন বেরিয়ে গিয়ে, ত্বক সজীব এবং তরতাজা হয়ে ওঠে। এককথায় ‘ডিপ ক্লিনজিং’-এ গরম জলের ভাব খুবই কাজে আসে। ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডসের সমস্যাও দূর করতে পারে ‘ফেশিয়াল স্টিমিং’ কার্যকরী। এছাড়াও গরম জলের ভাপ মুখের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে ত্বকের কোষে অক্সিজেন পৌঁছয়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে, ত্বকের রন্ধ্রে জমে থাকা অতিরিক্ত তেল বার হয়ে রেহাই পাওয়া যায় ব্রণ-ফুসকুড়ির সমস্যা থেকেও। আবার গরম জলের ভাপ ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়, যা ত্বককে পুনরুজ্জীবিত করে। ফলে বলিরেখার সমস্যাও দূর হয়। তবে এই সমস্ত উপকার তখনই পাওয়া যাবে, যখন সঠিক নিয়ম মেনে ভাপ নেবেন। তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

* ভাপ নেওয়ার সময়ে যেন বাইরের বাতাস ত্বকে না লাগে।
* ৫-১০ মিনিটের বেশি সিস্টিম নেওয়ার প্রয়োজন নেই। একটানা অনেকক্ষণ ধরে গরম জলের বাষ্প ত্বকে লাগলে ত্বকের ক্ষতি হতে পারে।
* ফেসিয়াল স্টিমিংয়ের আগে মুখের মেকআপ তোলা প্রয়োজন। তারপর তেল বা ক্রিম মাসাজ করুন। শুষ্ক মুখে ভাপ নেওয়া উচিত নয়। 
* ভাপ নেওয়ার সময় চোখ বন্ধ করে রাখতে হবে।
* গরম জলের খুব কাছ থেকে নয়, ৫-৬ ইঞ্চি দূর থেকে ভাপ নিন। 
* ভাপ নেওয়ার আগে গরম জলে মিশিয়ে নিতে পারেন এসেনশিয়াল অয়েল। ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস অয়েলও ত্বকের জন্য ভাল।
* প্রতিদিন গরম জলের ভাপ নেবেন না। সপ্তাহে ৩-৪ দিন নিলেই যথেষ্ট
* ত্বক খুব সংবেদনশীল হলে কিংবা কোনও চর্মরোগ অথবা অ্যালার্জির সমস্যা থাকলে, ভাপ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া