বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মে ২০২৫ ০৩ : ৩৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ সে এক সময় ছিল, যখন মাথার উপর ঘুরন্ত পাখা কিংবা ফ্রিজ দেখেও বিস্ময়ের অন্ত ছিল না মানুষের। গ্যাজেটের সঙ্গে সেই প্রথম পরিচয়ের দিনগুলো এখন বোধহয় কল্পকথার সামিল। প্রযুক্তি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে রোজকার জীবনের সবটুকুকে আক্ষরিক অর্থেই হাতের মুঠোর ভিতরে এনে দিয়েছে হরেক রকম অত্যাধুনিক গ্যাজেট। আর তাতেও রোজই আসছে নিত্যনতুন বদল। আসছে আরও নতুন নতুন ভাবনাও। এ বছরের গোড়াতেই যেমন লাস ভেগাসে হয়ে যাওয়া কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০২৫-এ তাক লাগিয়ে দিয়েছে আরও একঝাঁক দুরন্ত ভাবনার ছোটবড় গ্যাজেটের ঘোষণা।
দৈনন্দিন জীবনযাপনে যে সব গ্যাজেট আগামী কিছুদিন রাজত্ব করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বলা বাহুল্য তাদের নেপথ্যে এক বড়সড় ভূমিকা নিয়েছে এআই, রোবোটিক্স-এর মতো প্রযুক্তি। যার কয়েকটা ইতিমধ্যেই এসে গিয়েছে বাজারে, বাকিরাও আসবে শিগগিরই। তাদের হাতে পেলে জীবন এবং যাপন দুটোই যে আরও খানিক বদলে যাবে, সেটুকু বলাই যায়। আসুন বরং জেনে নেওয়া যাক চমকে দেওয়া গ্যাজেটদের হালহদিশ।
নেকোজিতা ফুফু- ঘুম ভেঙে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি-তে আলসে চুমুক না দিলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না! কিন্তু উঠতে দেরি হয়ে গেলে? তড়িঘড়ি অফিস ছোটার তাড়ায় কি সেই সুখটুকু বাদ দিতে পারেন, নাকি মন চায়? এখানেই মুশকিল আসান হয়ে উঠতে পারে এক কুট্টি বেড়াল। তবে জ্যান্ত নয়, রোবোট। ‘ইউকাই ইঞ্জিনিয়ারিং’-এর তৈরি এই ছোট্ট বেড়াল-রোবোট নেকোজিতা ফুফু একেবারে উঠে বসবে কাপের কিনারায়। তারপর আপনার হয়ে ফুঁ দিয়ে সেই হাওয়াতেই চুমুক দেওয়ার মতো ঠান্ডা করে দেবে ভিতরকার ফুটন্ত গরম তরলকে। তারপর? চা-কফিতে দিন শুরু হবেই হবে!
ওমনিয়া- আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে কে না ভালবাসেন! সাজ কেমন হল, কেমন দেখাচ্ছে, কে বেশি সুন্দরী— সে সব তো আরশিই বলে এসেছে বরাবর। কিন্তু তার সঙ্গে যদি সে এবার বলে দেয় আপনার স্বাস্থ্যের খবরও? এআই প্রযুক্তির হাত ধরে এই ৩৬০ ডিগ্রি বডি মিরর শুধু আপনার সাজেই চোখ রাখবে, তা নয়। সেই সঙ্গেই জানিয়ে দেবে হার্ট, লাংস, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কে কেমন আছে। জানিয়ে দেবে আপনার ঘুম হচ্ছে কিনা, স্বাস্থ্যেরই বা কেমন হাল। মানে, যাকে বলে আপনার সবটুকু নজরে রাখা— এবার তারই ভার নেবে এই আয়না।
রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস- চশমা ছিল আপনার ঝাপসা দৃষ্টির সঙ্গী। চশমা ছিল আপনার চোখদুটোকে রক্ষা করার চাবিকাঠি। সেই চশমাই যদি এবার দুনিয়া দেখার সুযোগ করে দেয় আরও ভাল করে? মেটা এআই-সংবলিত এই স্মার্ট গ্লাসেস কিন্তু ঠিক সে কাজটাই করবে। বাড়িয়ে দেবে আপনার দেখার পরিধি। এই চশমা চোখে শুধু চারপাশটা দেখা নয়, একইসঙ্গে করে ফেলুন অনুবাদের কাজ, চোখ রাখুন ইতিহাসে। কিংবা জেনে নিন আপনারই ফ্রিজে রাখা টুকিটাকি দিয়ে চটজলদি কোন রেসিপিটা বানিয়ে ফেলা যায়। ব্যাপারটা দারুণ না?
কিরিন’স ইলেক্ট্রিক সল্ট স্পুন - রোজের পাতে নুন ছাড়া আপনার চলেই না। রান্নাতেও নুন দেওয়া চাই জম্পেশ করে। এদিকে ডাক্তারবাবু ভয় দেখাচ্ছেন যখন তখন। চোখ রাঙাচ্ছে বাড়ির লোকও। তা হলে ঠিক আপনারই কথা ভেবে তৈরি এই বিশেষ চামচ। সামান্য একটু বিদ্যুতের ব্যবহারে এই চামচই আপনার জিভে এনে দেবে নোনতা স্বাদ। ব্যস! রান্নায় কম নুন দিলেও দিব্যি ভাল লাগবে। দুপুর কিংবা রাতের পাতে আলাদা করে নুন নিয়ে বকুনিটাও খেতে হবে না। জাপানি ব্রুয়ার সংস্থা ‘কিরিন’-এর তৈরি এই চামচই আপনাকে অভ্যস্ত করে দেবে লো-সোডিয়াম ডায়েটে। নোনতা স্বাদও আছে, ঠিক যেমনটা চাই। এদিকে প্রেশার বাড়িয়ে ফেলার চিন্তা উধাও!
স্পাইসার- নতুন সংসার করছেন। মা পইপই করে বলে দেওয়া সত্ত্বেও রান্নায় মশলাপাতি দিতে গিয়ে নাজেহাল দশা। এই গরম মশলা বেশি হয়ে যাচ্ছে, ওই কম ঢালছেন জিরেগুঁড়ো। আর হলুদ বেশি পড়ে যাওয়া তো লেগেই আছে! এখানেই কামাল করতে পারে স্পাইসার। এআই প্রযুক্তি নির্ভর এই মশলা রাখার কৌটো বা স্পাইস ডিসপেন্সার আপনার কথামতোই খেয়াল রাখবে কীসে কোন মশলা কতটা দিতে হবে। তারপর ঠিক ততটাই ঢেলে দেবে আপনার হাতে, চামচে বা বাটিতে, একেবারে ঠিকঠিক মাপে। আর তারপর? স্বাদের গুণেই আপনার রান্না চেটেপুটে খাবে বাড়ির লোক!
টাইমকেটল ডব্লিউ৪ প্রো এআই ইন্টারপ্রেটার বাডস- অফিসের ভিনদেশি ক্লায়েন্টের সঙ্গে গুরুগম্ভীর মিটিং চলছে। নোটস নেওয়ার কথা, এদিকে ভাষাটাই যে বুঝতে পারছেন না ছাই! কিংবা হয়তো বিদেশে বেড়াতে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। গাইড সব দেখিয়েশুনিয়ে বোঝাচ্ছেন ঠিকই, তবে স্থানীয় ভাষায়। সবটাই বেরিয়ে যাচ্ছে মাথার কয়েক মাইল উপর দিয়ে! কুছ পরোয়া নেই। এআই প্রযুক্তির কারিকুরিতে এই বিশেষ ইয়ারবাডস হয়ে উঠতে পারে আপনার যোগ্য সঙ্গী। চলতে-ফিরতে যখন খুশি ভিনদেশি ভাষা নিমেষের মধ্যে অনুবাদ করে দেবে আপনার কানে। অনলাইন হোক বা অফলাইন, একেবারে রিয়েল টাইম কমিউনিকেশনের মাধ্যমেই চলবে অনুবাদ। এমনকি লম্বা মিটিংয়ের নোটসও সামারি আকারে শুনিয়ে দেবে ঝটিতি। বাকিটা তখন স্রেফ বাঁয়ে হাতকা খেল!
মেটা কোয়েস্ট থ্রি- জিমে যাওয়াই হয়ে উঠছে না সময় করে। হলে গিয়ে সিনেমা দেখা, সে তো ভুলতেই বসেছেন। বাড়িতেই বরং তাদের এনে ফেলুন না! না না, যন্ত্রপাতি-বড়সড় সরঞ্জাম এনে মহাযজ্ঞের দরকার নেই। চাই শুধু এই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট। ব্যস! ডিজিটাল দুনিয়া থেকে আস্ত জিম কিংবা মাল্টিপ্লেক্স অডিটোরিয়ামটাকেই নিয়ে আসুন না আপনার বেডরুমে। তারপরে আপনাকে আর পায় কে!
জেনি- বাড়ির প্রবীণতম সদস্য এখন ডিমেনশিয়ার রোগী। কোনও কিছুই ঠিকমতো মনে রাখতে পারছেন না। যখনতখন ছোটবড় ভুল হয়ে যাচ্ছে। তাঁকে এই অসহায় অবস্থায় দেখে যেমন মনখারাপ হয়, তেমনই দুশ্চিন্তা লেগেই থাকে। এদিকে দু’দণ্ড যে তাঁকে বাড়তি সময় দেবেন, তারও উপায় কই! কিন্তু জানেন কি, ডিমেনশিয়ার রোগীদের একটু ভাল রাখতে পারে ইমোশনাল সাপোর্ট? এখানেই ভরসা হতে পারে জেনি। ‘টমবট’-এর তৈরি এই ছোট্ট রোবোট-কুকুরের চেহারা থেকে আচরণ সবটাই এক্কেবারে জ্যান্ত কুকুরছানার মতো। অথচ আসল পোষ্যের মতো দেখভালের ঝক্কি নেই। ডিমেনশিয়ার ধাক্কায় নড়বড়ে হয়ে পড়া মানুষটার সর্বক্ষণের সঙ্গী হয়ে তাঁকে ভাল রাখতেই পারে এই আদরকাড়া কুকুরছানা।
কেউ কেউ বলেন, প্রযুক্তি আসলে মানুষকে কুঁড়ে করে দিচ্ছে। তবু এই ছুটন্ত জীবনে নিত্যনতুন কিছু গ্যাজেট যদি আপনার ভাল থাকার সঙ্গী হয়ে ওঠে, ক্ষতি কী?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?