বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ মে ২০২৫ ০০ : ৫৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জনবসতি সাকুল্যে পাঁচ হাজার। ব্রাজিলের এই অখ্যাত গ্রামটি ভুগছে এক বিরল স্নায়ু রোগে। জন্মের পরেই বাচ্চার দুর্বল হয়ে পড়ে। রোগটির নাম স্পোয়ান সিনড্রোম। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় গ্রামটির বহু মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ তাঁদের রক্তের সম্পর্ক রয়েছে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, স্পোয়ান সিনড্রোম তখনই ঘটে যখন বাবা-মা উভয়েই পরিবর্তিত জিন বহন করে।
২০১০ সালে জিন বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানী সিলভানা স্যান্টোস ব্রাজিলের সেরিনহা ডস পিন্টোস গ্রামে রোগটি খুঁজে পান। ২০ বছর আগে পর্যন্ত গ্রামের কেউ জানতেন না কেন তাঁদের গ্রামের সকলের মধ্যে এই দুর্বলতা। সিলভানা তাঁর গবেষণাতে আরও দেখেন গ্রামটির ৩০ শতাংশ মানুষের একে অপরের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে।
বহু দিন ধরেই গ্রামের মানুষ এই রোগের কারণ খুঁজে পাচ্ছিলেন না। বাচ্চারা ছোট থেকেই ঠিক মতো হাঁটতে পারছে না। ধীরে ধীরে হাঁটারা ক্ষমতাই হারিয়ে ফেলছে। হুইলচেয়ার হয়ে উঠছে সবসময়ের সঙ্গী।
স্যান্টোসকে প্রথমে তাঁর ব্রাজিলিয় প্রতিবেশীরা এই এলাকাটি পরিদর্শনের জন্য অনুরোধ করেছিলেন। প্রতিবেশীদের অনেকেই সেরিনার বাসিন্দা এবং তাঁদের পরিবারে মধ্যেই বিবাহিত। তাঁরা বলেছিলেন, তাঁদের গ্রামের অনেকেই হাঁটতে পারেন না এবং কেউই জানেন না এর কারণ কী।
স্যান্টোসের মতে, ব্রাজিলের অন্যান্য অঞ্চলের তুলনায় এই শহরে খুড়তুতো ভাইবোনদের মধ্যে আন্তঃবিবাহ খুবই সাধারণ বিষয়। কারণ এর ভৌগলিক অবস্থান এবং অভ্যন্তরীণ অভিবাসনের হারও কম।
সাও পাওলো থেকে সেরিনহা প্রায় দু'হাজার কিলোমিটার যাত্রা করে প্রতিটি পরিবারের প্রত্যেকের ডিএনএ-র নমুনা সংগ্রহ করেন। এর পরেই তিনি সত্যের খোঁজ পান।
তিনি গবেষণায় খুঁজে পান এই জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের মধ্যে কমপক্ষে একটি শিশু ‘স্পোয়ান সিনড্রোম’-এ আক্রান্ত।। বিশ্বব্যাপী প্রায় ১০ শতাংশ বিয়ে খুড়তুতো ভাইবোনদের মধ্যেই হয়। ব্রাজিলে সেই পরিমাণ ১-৪ শতাংশ।
‘স্পোয়ান সিনড্রোম’-এর উপর প্রথম বৈজ্ঞানিক গবেষণা ২০০৫ সালে স্যান্টোস ও তাঁর সহযোগী দলের দ্বারা প্রকাশিত হয়েছিল। এই অবস্থাটি একটি ছোট ক্রোমোজ়োমাল ত্রুটির কারণে ঘটে। এর ফলে মস্তিষ্কের কোষগুলি একটি গুরুত্বপূর্ণ প্রোটিন অতিরিক্ত উৎপাদন করে।
স্যান্টোসের এই কাজ তাঁকে ২০২৪ সালে বিবিসি-র ১০০ জন প্রভাবশালী মহিলাদের তালিকায় স্থান করে দেয়। যদিও এই স্পোয়ান সিনড্রোমের কোনও প্রতিকার নেই। স্যান্টোসের কাজ গ্রামটির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?