মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইসক্রিমে কামড় দিতেই বেরিয়ে এল এ কী! ছবি দেখলে গা গুলিয়ে উঠবে

Riya Patra | ১৫ মে ২০২৫ ১৯ : ১২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: তীব্র দাবদাহের মাঝে, আইসক্রিম কিনেছিলেন। ভেবেছিলেন, একটু শান্তি পাবেন। চোখ বুঝে কামড় বসিয়েছিলেন পছন্দের আইসক্রিমে।  অর্ধেক খাওয়াও হয়ে গিয়েছিল। কিন্তু এ কী! আইসক্রিমের ভিতর থেকে যা বেরিয়ে এল! শান্তি পরিণত হল দুঃস্বপ্নে।

ঘটনাস্থল গুজরাট। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গুজরাটের একটি দোকান থেকে আইসক্রিম কোন কিনেছিলেন মহিলা। আমেদাবাদের মানিনগর এলাকার মহালক্ষ্মী কর্ণার থেকে হ্যাভমোরের আইসক্রিম কেনেন নিজের জন্য এবং সন্তানদের জন্য। অভিযোগ, তিনি অর্ধেকের বেশি আইসক্রিম খেয়ে ফেলার পর বুজতে পারেন, আইসক্রিমের মধ্যে অন্য কিছুর উপস্থিতি। দেখেন কোনের মধ্যে রয়েছে টিকটিকির দেহের অংশ।  অভিযোগ, টিকটিকির লেজ ছিল আইসক্রিমে। 

আইসক্রিম খাওয়ার পরে পেটের ব্যথা, বমি-সহ একাধিক সমস্যা হয় তাঁর, অভিযোগ তেমনটাই। তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যান।  সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই আমেদাবাদ পৌরসভায় অভিযোগ দায়ের করেছেন। যে দোকান থেকে তিনি আইসক্রিম কিনেছিলেন, ওই মহালক্ষ্মী কর্ণারকে সিল করে দেওয়া হয়েছে। ওই দোকানের খাদ্য সুরক্ষা আইনের অধীনে লাইসেন্স ছিল না বলেও জানা গিয়েছে। আইসক্রিম ব্র্যান্ড হ্যাভমোরকে ৫০ হাজার টাকা জরিমানা করে হয়েছে বলেও জানা গিয়েছে। 

তদন্তে উঠে আসে, আইসক্রিম কোনটি নারোদা জিআইডিসি ফেজ ১-এর হ্যাভমোর আইসক্রিম প্রাইভেট লিমিটেড কারখানায় তৈরি করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আইসক্রিম কোনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ওই সংস্থাকে বাজার থেকে ওই ব্যাচের সব আইসক্রিম কোন তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার, নানা জায়গায়, নানা খাবারের মধ্যে প্রাণীর দেহাংশ মিলেছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া