মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, এফআইআর এড়াতে গিয়ে শীর্ষ আদালতের কোপে বিজেপি মন্ত্রী

Sumit | ১৫ মে ২০২৫ ১৮ : ০১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার শীর্ষ আদালতের সামনে মুখ পুড়ল বিজেপি মন্ত্রীর। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর ঘাওয়াই মন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত দু্র্ভাগ্যজনক বলে বর্ননা করেন। যারা দেশের সাংবিধানিক পদে রয়েছেন তাদের ভাষা প্রয়োগে আরও সচেতন হওয়ার কথা বলেন তিনি।


বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি কী ধরণের মন্তব্য করেছেন। আপনার সামান্য ধারণা এবং জ্ঞান থাকা দরকার। হাই কোর্টে গিয়ে এখনই ক্ষমা চান।


বিজয় শাহের মন্তব্যের পরই বিরোধীদের কড়া সমালোচনার সামনে পড়তে হয় তাকে। এরপর মন্ত্রীর নামে এফআইআর দায়ের করা হয়। যদি এবিষয়ে হাই কোর্ট কোনও ব্যবস্থা নেয় তাকে সুপ্রিম কোর্ট খারিজ করবে না বলেও জানিয়ে দেওয়া হয়।


গ্রেপ্তারির ভয়ে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয় শাহ। তবে সেখানেও তার মুখ পুড়ল। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী শাহ ইন্দোরের একটি সভা থেকে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরই কংগ্রেসের পক্ষ থেকে তার সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও প্রকাশ করে চরম ধিক্কার জানানো হয়। আসরে নামের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে।


নিজের বিতর্কিত মন্তব্যে শাহ বলেন, পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে তার প্রত্যাঘাত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদেরই বোনকে সেখানে পাঠিয়েছেন। ঘুরিয়ে তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসের বোন বলে উল্লেখ করেন। এরপরই শুরু হয় চরম অশান্তি। পরিস্থিতি সামলাতে শাহ বলেন, তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। এরপর বুধবার তিনি বলেন, এই ভুলের জন্য তিনি দশবার ক্ষমা চাইতেও তৈরি আছেন। 


মধ্যপ্রদেশের হাই কোর্ট বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠেন এবং রাজ্যের জিডিপি-কে একটি এফআইআর দায়ের করতে নির্দেশ দেন। মন্ত্রী যে এমন মন্তব্য করতে পারেন না তা নিয়ে কড়া সমালোচনা করেন হাই কোর্ট। দেশের সম্মান যে সেনাদের হাতে রয়েছে তাদেরকে নিয়ে এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক বলেও জানিয়ে দেয় হাই কোর্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া