মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিএসএফ জওয়ান পি কে শ’ পাকিস্তানের হেফাজতে ২১ দিন: অমানবিক আচরণ, চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ

SG | ১৫ মে ২০২৫ ১৭ : ৫৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ফেরত এলেন হুগলির বাসিন্দা পি কে শ, যিনি ২৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য এবং কিষাণ গার্ড ইউনিটে কর্মরত। পাকিস্তানের হেফাজতে দীর্ঘ ২১ দিন মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন তিনি। গত ২৩ এপ্রিল ডিউটির সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ফিরোজপুর সেক্টরে ঢুকে পড়েছিলেন শ। এরপর পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করে নিয়ে যায়।

সূত্রের খবর, পাকিস্তানি নিরাপত্তারক্ষীরা তাঁকে চোখ বেঁধে তিনটি অজানা স্থানে নিয়ে গিয়েছিল, যার মধ্যে একটি ছিল একটি বিমানঘাঁটির আশপাশে। সেখানে বিমান চলাচলের শব্দও শুনতে পান তিনি। ওই সময় তাঁকে ঘুমোতে দেওয়া হয়নি, দাঁত মাজার অনুমতিও দেওয়া হয়নি এবং প্রায়শই মৌখিকভাবে গালিগালাজ করা হয়। যদিও তাঁর উপর শারীরিক অত্যাচার হয়নি, এমনটাই জানিয়েছে বিএসএফ।

বেসামরিক পোশাক পরা পাকিস্তানি আধিকারিকরা বিএসএফের সীমান্তে মোতায়েন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য, অফিসারদের নাম ও যোগাযোগের বিস্তারিত জানতে চায়। তবে বিএসএফের প্রটোকল অনুযায়ী, ডিউটির সময় মোবাইল ফোন সঙ্গে রাখা নিষিদ্ধ থাকায় শ কোনও ফোন নম্বর দিতে পারেননি।

অবশেষে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ১৪ মে, অটারি-ওয়াঘা সীমান্তে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাকিস্তান। দেশে ফিরে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিএসএফের আনুষ্ঠানিক ডি-ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। বর্তমানে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

এই ঘটনার কয়েক দিন আগেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ওঠে এবং ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা-র নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে। এরপর উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়।

পি কে শ-র নিরাপদে দেশে ফিরে আসা গোটা হুগলি জেলায় স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া