বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pest Control: Neem and bay leaves among top home remedies to prevent rice pest

লাইফস্টাইল | চাল রাখা মাত্রই পোকা ধরে যায়? প্রাচীন জমিদার বাড়ির এই টোটকা মেনে চলুন, পোকার বংশ ধ্বংস হবে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৫ মে ২০২৫ ১৭ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: চালে পোকা হওয়ার মূল কারণ হল আর্দ্র ও উষ্ণ আবহাওয়া। দোকান বা গুদাম থেকে কেনার সময়ই চালে পোকার ডিম থাকতে পারে। সেই চাল খোলা পাত্রে রাখলে বা পুরনো চালের সঙ্গে মেশালে পোকা দ্রুত ছড়িয়ে পড়ে। চালে থাকা ক্ষুদ্র ডিম থেকে অনুকূল পরিবেশে পোকা জন্মায় এবং বংশবৃদ্ধি করে চাল নষ্ট করে দেয়। সঠিক পদ্ধতিতে বায়ুরোধী পাত্রে  চাল সংরক্ষণ করলে এই সমস্যা অনেকটাই প্রতিরোধ করা যায় বটে, কিন্তু রান্নার জন্য মাঝেমধ্যেই চালের পাত্র খুলতেই হয়। তাই প্রয়োজন অন্য কোনও পদ্ধতি।

১. তেজপাতা ও নিমপাতা: চাল রাখার পাত্রে কয়েকটি শুকনো তেজপাতা অথবা নিমপাতা রেখে দিলে এর তীব্র গন্ধ চালের পোকাকে দূরে রাখে। তেজপাতা ও নিমপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং কীটনাশক গুণ পোকাদের বংশবৃদ্ধি রোধ করতেও সাহায্য করে। চালের পরিমাণের ওপর নির্ভর করে পাতার সংখ্যা কমবেশি করতে পারেন। পাতাগুলো কিছুদিন পর পর পরিবর্তন করে দিলে ভাল ফল পাওয়া যায়।
২. লবঙ্গ: লবঙ্গের শক্তিশালী গন্ধ চালের পোকাদের জন্য অসহ্য। একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি লবঙ্গ পুঁটলি করে চালের পাত্রের ভেতরে রেখে দিন। অথবা সরাসরি কয়েকটি লবঙ্গ চালের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এতে পোকা চালের ধারেকাছে আসবে না এবং চাল দীর্ঘদিন সুরক্ষিত থাকবে।
৩. শুকনো লঙ্কা: কয়েকটি শুকনো লাল লঙ্কা চালের পাত্রে রেখে দিলে পোকার উপদ্রব কমে। শুকনো মরিচের ঝাঁঝালো গন্ধ পোকাদের তাড়াতে সাহায্য করে। খেয়াল রাখবেন মরিচ যেন ভাঙা না হয়, তাহলে চালে ঝাল ছড়িয়ে যেতে পারে। আস্ত শুকনো মরিচ ব্যবহার করাই শ্রেয়।
৪. রোদে শুকানো: যদি চালে পোকা লেগে যায়, তাহলে সবচেয়ে সহজ ও কার্যকর একটি উপায় হল চাল কড়া রোদে শুকিয়ে নেওয়া। একটি বড় পাত্রে বা পরিষ্কার কাপড়ে চাল ছড়িয়ে দিয়ে কয়েক ঘণ্টা কড়া রোদে রাখুন। রোদের তাপে পোকা এবং তাদের ডিম নষ্ট হয়ে যায়। চাল শুকিয়ে ঠান্ডা করে তারপর বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া