শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | NABANNA: পঞ্চায়েত কর্মীরা এবার স্বাস্থ্যবিমার আওতায়, সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

Sumit | ২৭ ডিসেম্বর ২০২৩ ১৮ : ৩০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বুধবার ছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল। ফলে ৫০ হাজার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে এপ্রিল মাসে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে রাজ্যে সরকারের অধীনে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩০ হাজার। অবসরপ্রাপ্ত কর্মী ২০ হাজার। সকলেই এই বিমার সুবিধা পাবেন। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক মানস ভুঁইয়া বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। মন্ত্রিসভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। চা সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে না। তার বদলে জমির পাট্টা দেওয়া হবে। বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। নতুন নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করে রাজ্য মন্ত্রিসভা। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬টি পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি দপ্তরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭টি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া