মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হিসারের কাফির গল্প: অ্যাসিড হামলার শিকার থেকে চণ্ডীগড় ব্লাইন্ড স্কুলে প্রথম, দ্বাদশে ৯৫.৬% নম্বর

SG | ১৪ মে ২০২৫ ০২ : ২৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার হিসারের ১৭ বছর বয়সি কাফি আজ গোটা দেশের অনুপ্রেরণার প্রতীক। মাত্র তিন বছর বয়সে জঘন্য অ্যাসিড হামলার শিকার হয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারান তিনি। কিন্তু সেই অন্ধকারের মাঝেও হার মানেননি কাফি। এবার সিবিএসই দ্বাদশ শ্রেণির মানবিক শাখায় ৯৫.৬% নম্বর পেয়ে স্কুল টপ করেছেন তিনি।

কাফির জীবনের শুরু হয়েছিল এক হৃদয়বিদারক ঘটনার মাধ্যমে। প্রতিবেশীদের ঈর্ষার শিকার হয়ে অ্যাসিড আক্রমণে মুখে মারাত্মক পোড়া ক্ষত হয় এবং দৃষ্টিশক্তি হারান তিনি। পরবর্তী ছয় বছর কেটেছে অস্ত্রোপচার ও পুনর্বাসনের মধ্য দিয়ে।

আট বছর বয়সে চণ্ডীগড়ের ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড-এ পড়াশোনা শুরু করেন কাফি। ব্রেইল শেখা, নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নেওয়া—সবই ছিল চ্যালেঞ্জিং। কিন্তু পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ও প্রতিভা অচিরেই নজর কাড়ে সকলের। ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা এবং অসাধারণ স্মৃতিশক্তি তাঁকে এগিয়ে নিয়ে যায়।

দশম শ্রেণিতে ৯৫.০২% নম্বর পেয়ে প্রথম শিরোনামে আসেন তিনি। এবার দ্বাদশ শ্রেণিতে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও চিত্রকলায় ফুল মার্কস পেয়ে সকলকে মুগ্ধ করেছেন।কাফির স্বপ্ন—দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ে ভবিষ্যতে ভারতীয় প্রশাসনিক পরিষেবার (IAS) অফিসার হওয়া। তিনি দেশসেবার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে চান। তার বাবা, যিনি সচিবালয়ে পিয়ন হিসেবে কর্মরত, বলেন, "কাফিকে শিক্ষিত করার পরামর্শটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজ সে আমাদের মুখ উজ্জ্বল করেছে।"

কাফির মা বলেন, "ওর জন্যই আজ আমরা সম্মানের সঙ্গে সমাজে চলতে পারি।" নিজের সাফল্যের কৃতিত্ব তিনি দেন পরিবার, শিক্ষকদের মেন্টরিং এবং ইউটিউবের মতো অনলাইন রিসোর্সকে। যেখানে সমাজ ও বিচার ব্যবস্থা প্রায়শই প্রতিবন্ধী ও নির্যাতিতদের উপেক্ষা করে, সেখানে কাফির সাফল্য এক নীরব বিপ্লব।

কাফির জীবনকথা কেবল একটি শিক্ষার্থীর সাফল্য নয়, বরং এক মানবিক জয়ের কাহিনি। তা আমাদের শেখায়—সাহস, শিক্ষা ও দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই অপ্রতিরোধ্য নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া