মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ মে ২০২৫ ২১ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বৌভাতের অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির আত্মীয়, পরিজন থেকে পরিচিতরা। সকলেই মেতে হুল্লোড়ে। আচমকাই পাত্রের উপর ঝাঁপিয়ে পড়লেন এক তরুণী। সঙ্গে সঙ্গে পাত্রকে চড়-থাপ্পড়-কিল-ঘুষি। এহেন কাণ্ডে হতবাক সকলে। পুলিশে অভিযোগ জানানোর আগেই, সকলে দেখেন, অনুষ্ঠানে পুলিশ এসে হাজির। তারপরেই প্রকাশ্যে এল পাত্রের কেচ্ছা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে। রবিবার কল্যাণ মণ্ডপে বৌভাতের অনুষ্ঠানটি ছিল। পুলিশ জানিয়েছে, সেদিনই থানায় ওই পাত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানান তরুণী। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সেই বিয়েবাড়িতে।
সকলের সামনে তরুণী অভিযোগ জানান, পাত্র বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। এমনকী তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। পাঁচ লক্ষ টাকাও নিয়েছিলেন ওই যুবক। কিন্তু আচমকাই কথা বলা বন্ধ করে দেন। হেনস্থাও করেন একাধিকবার। সম্পর্ক ভাঙার কারণ জিজ্ঞাসা করলেও, কোনও উত্তর দেননি। হঠাৎ দিন কয়েক আগে তিনি খবর পান, যুবকের অন্যত্র বিয়ে স্থির হয়েছে। টাকা নিয়ে, প্রতারণা করে পাত্র এই বিয়েতে রাজি হয়েছে।
এরপর বৌভাতের অনুষ্ঠানে এসে সর্বসমক্ষে অশান্তি করেন তরুণী। সমাজমাধ্যমে সেই মারধরের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, পাত্রীর সামনেই পাত্রকে বেধড়ক মারছেন প্রাক্তন প্রেমিকা। অবশেষে যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?