মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সন্তান লালন পালনের জন্য চাকরি ছেড়ে দেওয়া মহিলাদের খোরপোশের অধিকার রয়েছে: দিল্লি হাই কোর্ট

AD | ১৪ মে ২০২৫ ২১ : ৪৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কোনও মহিলার সন্তানের যত্ন নেওয়ার জন্য চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত স্বেচ্ছায় বেকারত্ব হিসেবে গণ্য হবে না। তাঁরও ভরণপোষণ পাওয়ার অধিকার রয়েছে। বুধবার একটি মামলার শুনানি চলাকালীন এই কথা জানিয়েছে দিল্লি হাই কোর্ট। আদালত আরও বলেছে, যে ভরণপোষণের পরিমাণ নির্ধারণের সময় স্ত্রীর উপার্জন ক্ষমতা নয়, বরং তাঁর প্রকৃত আয় বিবেচনা করা উচিত।

২০২৩ সালে এক মহিলা এবং তাদের ছয় বছরের ছেলেকে প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মহিলার স্বামীর আবেদনের শুনানি চলছিল হাইকোর্টে। ওই ব্যক্তি আদালতে জানান, তিনি জেলা আদালতে একজন আইনজীবী ছিলেন এবং আয় মাত্র ১০,০০০-১৫,০০০ টাকা। তিনি আরও জানিয়েছেন, তাঁর স্ত্রী উচ্চশিক্ষিত এবং শিক্ষকতার চাকরি ছেড়ে দেওয়ার আগে মাসে ৪০,০০০-৫০,০০০ টাকা আয় করতেন। আবেদনকারী যুক্তি, যেহেতু তাঁর স্ত্রী উপার্জন করতে সক্ষম, তাই তিনি ভরণপোষণের অধিকারী নন। আদালতে ওই ব্যক্তি বলেন, তিনি আর্থিক ও মানসিকভাবে সংঘর্ষ করছেন এবং ভরণপোষণের আদেশ মেনে চলতে পারছেন না।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই দম্পতি। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। স্বামীর বিরুদ্ধে ওই মহিলা হিংসা এবং মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন। যদিও ওই ব্যক্তি জানিয়েছেন, স্ত্রী এবং ছেলের সঙ্গে থাকতে তাঁর কোনও সমস্যা নেই।

মহিলার আইনজীবী আদালতে জানান, ওই ব্যক্তির ওকালতি থেকে আয় ছাড়াও ভাড়া থেকে স্থায়ী উপার্জন রয়েছে। আদালত নির্দেশে জানায়, আবেদনকারী নাবালক ছেলেকে দেখাশোনার দায়িত্বের কারণে চাকরি করতে পারছেন না। অতীতের শিক্ষকতার চাকরি তাঁকে ন্যায্য ভরণপোষণের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।

ওই মহিলা আদালতে জানান, তিনি একজন শিক্ষিকা হিসেবে কাজ করতেন। কিন্তু যাতায়াতে দীর্ঘ সময় লেগে যেত এবং বাড়ির কাছে কোনও চাকরি না পাওয়ায় তাঁকে চাকরিটি ছেড়ে দিতে হয়েছিল। মহিলা জানিয়েছেন, একা অভিভাবক হিসেবে তাঁর নাবালক সন্তানের যত্ন নেওয়ার জন্য তাঁকে শিক্ষকতা পেশা ছেড়ে দিতে হয়েছিল।

আদালত এরপর জানায় চাকরি ছাড়ার ব্যাপারে মহিলার বক্তব্য 'যুক্তিসঙ্গত এবং ন্যায্য'। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে বলেন, কেবল উপার্জন করার ক্ষমতা এবং প্রকৃত উপার্জন এক নয়। শুধুমাত্র উপার্জন করার ক্ষমতা থাকাই ভরণপোষণ কমানোর বৈধ কারণ নয়।

আদালত আরও বলেছে, পারিবারিক আদালত স্বামীর মাসিক আয় ৩০,০০০ টাকা নির্ধারণ করেছে কারণ তিনি ২০১০ সাল থেকে কর্মরত ছিলেন। এটি সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে হাই কোর্ট।

বিচারপতি বলেন, "আবেদনকারীর দাখিল করা আয়ের হলফনামা এখানে বিবেচনা করা হয়নি। এই বিষয়টি বিবেচনা করে, আদালত বিষয়টিকে পারিবারিক আদালতে ফেরত পাঠানোর জন্য উপযুক্ত বলে মনে করে। পারিবারিক আদালত অন্তর্বর্তীকালীন ভরণপোষণের আবেদনটি পুনরায় পুনর্বিবেচনা করবে। বিশেষ করে উভয় পক্ষের দাখিল করা আয়ের হলফনামা এবং ব্যাঙ্কের তথ্য বিবেচনা করে। আইন অনুসারে যুক্তিসঙ্গত আদেশ দেবে। এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে এক মাসের মধ্যে তা সম্পন্ন করতে হবে।" 

আদালত আরও বলেছে, "ততদিন আবেনদকারীকে স্ত্রীকে সাড়ে সাত হাজার টাকা এবং ছেলেকে সাড়ে চার হাজার টাকা ভরণপোষণের জন্য দিতে হবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া