বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৪ মে ২০২৫ ২১ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার সামনে ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের। মঙ্গলবার পাকিস্তানের এক সাংবাদিক মার্কিন প্রতিনিধির সামনে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি চান না। ওয়াশিংটনে একটি সাংবাদিক সম্মেলনের সময় তিনি এই কথা বলেন।
পাকিস্তানের সাংবাদিকের দাবি ছিল শান্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজ করছেন তাকে তাঁকে নোবেল পুরষ্কার দেওয়া উচিত। দুই দেশের মধ্যে যেভাবে তিনি শান্তি ফিরিয়ে এনেছেন তাতে এই পুরষ্কার তার প্রাপ্য।
এরপর আরও বেশি বাড়াবাড়ি শুরু করেন পাকিস্তানের এই সাংবাদিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি চুক্তি নিয়ে মার্কিনরা আশাহত এবিষয়ে তিনি প্রশ্ন করেন। ব্যাস, এরপরই মাথায় ভাঙল আকাশ। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অফিশিয়াল থমাস পিগোট সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন।
এরপর তিনি বলেন, ‘আমাদের ফোকাস ছিল যুদ্ধবিরতি। এটা হয়েছে দেখে আমরা খুশি। এখানই আমরা মনোযোগ দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যুদ্ধবিরতি হোক এবং এই কাজকে উৎসাহ দিতেই আমরা দুই দেশের সঙ্গে যোগাযোগ করেছি।’
পিগোট আরও স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমেরিকা কাউকে দোষ দেওয়ার পক্ষপাতী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিপূর্ণভাবে সমাধান চেয়েছিলেন। তিনি শান্তির দাম দিতে জানেন। বিশ্বে শান্তি ফেরাতে তিনি এর আগেও এমন কাজ করেছেন।’
এরপর পাক সাংবাদিক বলেন, ‘ভারত ইজরায়েলের তৈরি ড্রোন অপারেশন সিঁদুরে ব্যবহার করেছে। এরফলে পাকিস্তানের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক নষ্ট হতে পারে।’
তার এই কথার পর ফের একবার তাকে থামিয়ে দেন পিগোট। তিনি বলেন, ‘আমাদের ফোকাস ছিল যুদ্ধবিরতি এবং আলোচনা। এর থেকে বেশি আর কিছু বলা হবে না।’
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেখানে প্রাণ হারান ২৬ জন নীরিহ মানুষ। এরপরই ৭ মে শুরু হয় ভারতের অপারেশন সিঁদুর। এরপর ৮,৯,১০ মে ভারতের মিলিটারি বেসে হামলা করার চেষ্টা করে পাকিস্তান। তবে তাদের সেই প্রচেষ্টাকে হেলায় বিফল করে ভারতীয় সেনা। পাল্টা প্রত্যাঘাতে বেহাল হয়ে পড়েছিল পাক সেনা। এরপরই ১০ মে বিকেল ৫ টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?