বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৪ মে ২০২৫ ২০ : ৫৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: উরুগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন গেরিলা নেতা ও দার্শনিক-চিন্তক হোসে "পেপে" মুজিকা প্রয়াত হলেন ৮৯ বছর বয়সে। বর্তমান রাষ্ট্রপতি ইয়ামান্দু অর্সি তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করে মুজিকাকে “রাষ্ট্রপতি, কর্মী, পথপ্রদর্শক ও নেতা” বলে শ্রদ্ধা জানান।
২০২৪ সালের বসন্তে তাঁর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও ২০২৫ সালের জানুয়ারিতে ক্যান্সার লিভারে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের অটোইমিউন রোগ এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি আর চিকিৎসা চালিয়ে যেতে চাননি। “একজন যোদ্ধার বিশ্রাম নেওয়ার অধিকার আছে,” বলেছিলেন তিনি তাঁর শেষ সাক্ষাৎকারে।
২০১০-২০১৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা মুজিকা উরুগুয়েকে রূপান্তরিত করেন একটি সমাজপ্রগতিশীল রাষ্ট্রে। তাঁর সময়েই বৈবাহিক সমতা, গর্ভপাত অধিকার ও গাঁজা বৈধতা আইন পাস হয়। তিনি রাষ্ট্রপতির প্রাসাদ ছেড়ে ছোট খামারে থাকতেন, আর বেতন দান করে দিতেন।
তাঁর জীবনের শুরুটা ছিল আরও নাটকীয়। ষাটের দশকে তিনি গঠন করেন মার্কসবাদী লেনিনবাদী সশস্ত্র গোষ্ঠী 'টুপামারোস'। যুদ্ধ, অপহরণ, জেল পালানো—সবই ছিল তাঁর জীবনের অংশ।
১৯৭৩ থেকে ১৯৮৫—পুরো স্বৈরাচারী আমলে কারাগারে বন্দি ছিলেন। পরে গণতন্ত্র ফেরার পর রাজনীতিতে সক্রিয় হন। মুজিকার জীবন ছিল এক জীবন-দর্শন। তাঁর নিজের কথায়: “জীবন এক অপূর্ব অভিযান। আমরা সম্পদের পেছনে দৌড়াচ্ছি, অথচ সুখকে ভুলে যাচ্ছি।” তিনি রেখে গেলেন তাঁর জীবনসঙ্গিনী, লুসিয়া তোপোলানস্কিকে। সন্তান ছিল না তাঁদের।
তাঁর প্রয়ানে লাতিন আমেরিকা তথা বিশ্ব এক ব্যতিক্রমী বিপ্লবী কণ্ঠ হারাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?