বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দাঁতের 'প্রিয়বন্ধু' তেল! নিয়মিত তেলের কুলকুচিতেই দূর হবে দাঁত-মাড়ির যাবতীয় সমস্যা! জানেন কী এই প্রাচীন পদ্ধতির রহস্য?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মে ২০২৫ ২০ : ৩৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ নুন ও তেল দিয়ে দাঁত মাজলে হলদে ছোপ দূর হয়, মাড়িও ভাল থাকে। আয়ুর্বেদের এই কথা শুনেছেন নিশ্চয়ই? কিন্তু তেলের কুলকুচির পদ্ধতি জানেন? প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে এই বিশেষ পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। যার প্রচলিত নাম 'অয়েল পুলিং'। বর্তমানে তারকা থেকে স্বাস্থ্যসচেতন অনেকেরই সকালের রুটিনে জায়গা পেয়েছে অয়েল পুলিং।

কীভাবে করতে হয় এই পদ্ধতি? যে কোনও খাবার তেল মুখে নিয়ে দুই থেকে পাঁচ মিনিট কুলকুচি করে ফেলে দিতে হবে। এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। যা অনেকটা মাউথওয়াশ ব্যবহারের মতোই। মুখের মধ্যে তেল দিয়ে কুলকুচি করার মতো সমানে করে যেতে হবে। প্রথম দিকে পাঁচ মিনিট, তারপর সময় বাড়িয়ে ১০ মিনিট করতে হবে। সব শেষে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিতে হবে।আয়ুর্বেদ অনুসারে, সকালে খালি পেটে বাসি মুখে এটি করলেই সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। অয়েল পুলিং-এর জন্য ভার্জিন নারকেল তেল, তিলের তেল, সূর্যমুখী তেল অথবা সরষের তেল ব্যবহার করতে পারেন। তাহলে নিয়মিত অয়েল পুলিং করলে কী কী উপকার পাবেন-

দাঁতের স্বাস্থ্যের জন্য অয়েল পুলিং খুবই উপকারী। দাঁত সাদা করার সবচেয়ে সহজ এই পন্থা। দাঁত পরিষ্কার করতে এবং মুখের ভেতরে থাকা নানান সমস্যার সমাধান করে এই অয়েল পুলিং। ক্যাভিটি বা দাঁত ক্ষয়ে যাওয়ার সমস্যা থেকে নিষ্কৃতি দেয় এই পদ্ধতি। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ির স্বাস্থ্য ভাল রাখা সবকিছুই করতে পারে অয়েল পুলিং।

অয়েল পুলিংয়ে পেটের নানা অসুখের আশঙ্কাও কমে। মুখের ভেতরের স্বাস্থ্য ভাল থাকলে সার্বিকভাবে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীর থেকে টক্সিন বার করে দেয় অয়েল পুলিং। অনেকেই নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। যা অয়েল পুলিং করলে অনেকটাই ঠিক হয়ে যায়। তেলের কুলকুচি করলে লালারসের গুণগত মান ভাল হয়। তাতে খাবার হজম করার ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শরীরে মেদ জমে কম নিয়মিত অয়েল পুলিং করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে।

অয়েল পুলিং হল একটি প্রাচীন আয়ুর্বেদিক অনুশীলন যা, মানসিক স্বাস্থ্য ভালো রাখে। মনে রাখবেন, তেল দিয়ে কুলকুচি করলেও তেল যেন ভুলেও গিলে নেবেন না। একইসঙ্গে ফেনা হয়ে গেলে তেল ফেলে দিতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া