বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ২০ : ০২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সাধের ঘরখানা যেমনই হোক, সেই গৃহকোণকে সুন্দর করে সাজিয়ে রাখতে কার না মন চায়? কিন্তু বাড়ি সুন্দর করে তোলার অর্থ শুধু নতুন জিনিস সংযোজন নয়। অপ্রয়োজনীয় ও শ্রীহীন জিনিস সযত্নে বর্জন করাও অন্দরসজ্জার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কাজেই কিছু জিনিস বাতিল করে দেওয়ার মাধ্যমেও একটি সাধারণ বাড়ি অসাধারণ হয়ে উঠতে পারে। বর্তমানে অনেকেই অব্যবহৃত জিনিস কমিয়ে ‘মিনিমালিস্টিক’ অন্দরসজ্জার দিকে ঝুঁকছেন।
১. অনেক সময় ঘর সাজানোর নামে এমন অনেক সামগ্রী বাড়িতে আনা হয় যা আদতে সুরুচির পরিচায়ক নয় – যেমন নকল ফুলদানি, নিম্নমানের প্লাস্টিকের শোপিস, অথবা এমন কোনও শিল্পকর্ম যা আপনার ব্যক্তিত্ব বা গৃহের সামগ্রিক আবহের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই ধরনের বস্তুগুলি সরিয়ে ফেললে একটি নির্মল ও রুচিশীল পরিবেশ সৃষ্টি হয়।
২. দৈনন্দিন ব্যবহারের জিনিস, যেমন – রান্নাঘরে ছড়ানো-ছিটানো মশলার কৌটো, স্নানঘরে এলোমেলোভাবে রাখা প্রসাধন সামগ্রী বা বসার ঘরের কোণে স্তূপীকৃত অব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেটের তার – এহেন জিনিসপত্র সামগ্রিক ভাবে বাড়ির সৌর্ন্দয্য ক্ষুণ্ণ করে। এই বস্তুগুলিকে সুসংগঠিতভাবে রাখুন। যেগুলি ফেলে দেওয়া যায় সেগুলি ফেলে দিন। আড়ালে রাখতে চাইলে নান্দনিক স্টোরেজ ব্যবহার করুন, তাতে ঘরের শ্রী বৃদ্ধি পাবে।
৩. বিবর্ণ বা ছিঁড়ে যাওয়া পর্দা, পুরনো ও দাগযুক্ত সোফার কভার, অথবা ঘরের রঙের সঙ্গে বেমানান কুশন কভার একটি সুন্দর ঘরকেও ম্লান করে দিতে পারে। এই ধরনের সামগ্রী নিয়মিত সাফ করুন কিংবা সেগুলি জীর্ণ হয়ে গেলে তার বদলে রুচিসম্মত এবং গৃহের অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পর্দা কিংবা কভার ব্যবহার করুন।
৪. বিভিন্ন বাণিজ্যিক সংস্থার দেওয়া ক্যালেন্ডার, প্রচারমূলক পোস্টার বা অন্যান্য স্বল্পস্থায়ী সামগ্রী অনেকসময় বাড়িতে থেকে যায়। যা গৃহের স্থায়ী সজ্জার অংশ হওয়ার মতো নয়, সেগুলি সরিয়ে ফেলা উচিত। এর পরিবর্তে শিল্পগুণ সমৃদ্ধ ছবি বা রুচিশীল দেওয়াল সজ্জা ব্যবহার করতে পারেন।
৫. পুরনো, অকেজো কম্পিউটার মনিটর, বিকল হয়ে যাওয়া রান্নাঘরের সরঞ্জাম, বা বহু পুরনো সিডি/ডিভিডি-র কালেকশন – এগুলি আধুনিক অন্দরসজ্জার সঙ্গে বেমানান। এই ধরনের অপ্রয়োজনীয় বৈদ্যুতিন জিনিস সরিয়ে ফেললে স্থান সংকুলান হয় এবং ঘর পরিচ্ছন্ন দেখায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?