মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৪ মে ২০২৫ ১৯ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরাট ফাঁপড়ে পড়েছেন। তার মন্তব্যের জেরে রাজনীতিবিদ থেকে শুরু করে বিরোধী সকলেই তাঁকে কোনঠাসা করেছেন। তবে এবার নিজের ভুল নিয়ে তিনি জানালেন অন্য কথা।
মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শাহ নিজের মন্তব্যের জন্য কর্নেল কুরেশির কাছে ১০ বার ধরে ক্ষমা চাইতে রাজি হলেন। ইন্দোরে একটি সভা থেকে তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। এরপরই প্রতিবাদে ফেটে পড়ে কংগ্রেস শিবির। কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এর প্রতিবাদ শুরু হয়। সেখানে সামিল হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে বাকি কংগ্রেস নেতারা।
উপায় না দেখে সেদিনই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। তবে এখানেই বিষয়টি শেষ হয়নি। শাহ আরও বলেন, বোন সোফিয়া দেশকে সম্মান এনে দিয়েছে। এটি জাতি এবং ধর্মের উপরে। নিজের বোনের থেকেও সোফিয়াকে সম্মান করি। দেশের জন্য যে কাজ সে করেছে সেজন্য তাকে আমি স্যালুট করি। আমরা নিজেদের স্বপ্নেও তাকে অপমানের কথা ভাবতে পারি না। যদি আমার কোনও মন্তব্য সমাজ এবং ধর্মকে আঘাত করে থাকে তাহলে সেজন্য আমি দশবার ক্ষমা চাইতে রাজি আছি।
প্রসঙ্গত, কর্নেল সোফিয়া কুরেশিকে পাকিস্তানি জঙ্গিদের বোন বলে বিতর্কিত মন্তব্য করছিলেন এই বিজেপি-র মন্ত্রী। ভাইরাল ভিডিও থেকে দেখা যায় তিনি কর্নেল সোফিয়াকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন।
একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির এই মন্ত্রী এই বিতর্কিত মন্তব্য করেন। তার করা মন্তব্যটি শেয়ার করে কংগ্রেস। তাদের পক্ষ থেকে বলা হয় এই ধরণের মন্তব্য কেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যের জন্য শাহ-র কঠিন সাজা দাবি করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে খাড়গে বলেন, বিজেপির মন্ত্রী যে মন্তব্য করেছেন তা চরম অপমানের। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা তার এই মন্তব্যকে ধিক্কার করছি।
মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমাঙ্গ শিনঙ্গারও নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। তিনি বলেন, এই সময় এমন মন্তব্য করা দেশের সেনাবাহিনীকে অপমান করা।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর-এর পর ভারতীয় সেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশিকে সঙ্গে নিয়ে মিডিয়ার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ২০১৬ সালে কর্নেল সোফিয়া কুরেশি প্রথম মহিলা যিনি উইং কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?