বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ১৮ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: যে হারে গরম পড়ছে তাতে রাতে ঘুমোতে গেলেই গলদঘর্ম অবস্থা হচ্ছে আম বাঙালির। যাঁদের বাড়িতে এসি রয়েছে তাঁদের কথা আলাদা, কিন্তু যাঁদের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র নেই, তাঁদের দশা খুবই শোচনীয়। এই অবস্থায় রাতে এসি ছাড়াই ভাল করে ঘুমাতে চাইলে জন্য কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন।
১. হালকা গরম জলে স্নান করুন: পাগলের প্রলাপ ভাবছেন? গরমকালে গরম জলে স্নান? নাহ্ এখানে ঈষদুষ্ণ গরম জলে স্নান করতে বলা হচ্ছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জলে স্নান করলে শরীরের তাপমাত্রা কমে আসে এবং ঘুম ভাল হয়। আসলে ঈষদুষ্ণ গরম জল শরীরের রক্তনালী প্রসারিত করে। ফলে স্নান শেষের পর শরীর যখন ঠান্ডা হতে শুরু করে তখন এই প্রসারিত রক্তনালীর মাধ্যমে দেহের ভিতরের তাপ বাইরে বেরিয়ে যায়। ফলে দেহের অভ্যন্তরীণ উষ্ণতা কমে।
২. বিছানার চাদর এবং বালিশের কভার: গরমকালে সুতির চাদর ব্যবহার করুন। সুতি কাপড় শরীরের ঘাম শোষণ করে এবং বাতাস চলাচল করতে সাহায্য করে, ফলে শরীর ঠান্ডা থাকে। বালিশের কভারও সুতির ব্যবহার করা ভাল। সম্ভব হলে, চাদরের উপর শীতলপাটি বিছিয়ে নিতে পারেন।
৩. ঘরের বায়ু চলাচল ঠিক রাখুন: দিনের বেলায় যখন বাইরের তাপমাত্রা বেশি থাকে, তখন ঘরের জানালা-দরজা বন্ধ রাখুন এবং পর্দা টেনে দিন। রাতের দিকে যখন তাপমাত্রা কিছুটা কমে, তখন জানালা খুলে দিন যাতে ঘরে বাতাস চলাচল করতে পারে। যদি সম্ভব হয়, ক্রস-ভেন্টিলেশনের অর্থাৎ মুখোমুখি দুটো জানালা খোলা রাখার ব্যবস্থা করুন। এতে ঘরের গরম বাতাস বেরিয়ে যাবে এবং ঠান্ডা বাতাস প্রবেশ করবে।
৪. হালকা খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন: রাতে ঘুমানোর আগে গুরুপাক নৈব নৈব চ। হালকা খাবার হজম হতে কম সময় নেয় এবং শরীরের তাপমাত্রা বাড়ায় না। সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন যাতে শরীর ডিহাইড্রেশনের শিকার না হয়। তবে ঘুমাতে যাওয়ার ঠিক আগে বেশি জল পান না করাই ভাল, নয়তো বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?