বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Cleaning Tips: Put some vinegar and lime to water for DIY pest control tricks

লাইফস্টাইল | গরম পড়তেই দলে দলে পিঁপড়ে আর মাছির উপদ্রব? বাজারের বিষাক্ত স্প্রে নয়, ঘরোয়া উপাদানই হবে মুশকিল আসান

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ১৭ : ৪৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গরম পড়তে না পড়তেই আমাদের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চলে পোকামাকড়ের উপদ্রব শতগুণে বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘরে তো কোনও কথাই নেই- এক দিকে মাছি, অন্যদিকে পিঁপড়ে। কাকে ছেড়ে কাকে আটকাবেন? রান্না ঘরে যেহেতু খাবার দাবার থাকে তাই সবসময় বাজারজাত রাসায়নিক স্প্রেও ব্যবহার করা যায় না। তাই এই ধরনের পোকামাকড়, মাছি এবং অন্যান্য পতঙ্গ তাড়ানোর জন্য ঘরোয়া উপায় অবলম্বন করাই ভাল।


১.  ভিনিগার ও জলের মিশ্রণ: একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার এবং জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের কোণায়, জানালার চারপাশে এবং যেখানে পোকামাকড় বেশি দেখা যায়, সেখানে স্প্রে করুন। ভিনেগারের গন্ধ পোকামাকড় এবং মাছি তাড়াতে সাহায্য করে। এটি শুকিয়ে গেলে সাধারণত এর গন্ধ আর মানুষের নাকে লাগে না, কিন্তু পোকামাকড় তাড়াতে বেশ ভাল কাজ করে।

২.  লেবুর রস বা খোসা: লেবুর সাইট্রিক অ্যাসিড অনেক ধরনের পতঙ্গ, বিশেষ করে পিঁপড়ে এবং মাছি তাড়ানোর জন্য খুবই কার্যকর। একটি লেবুর রস জলে মিশিয়ে তা দিয়ে রান্নাঘরের সেলফ, কাউন্টারটপ মুছে নিতে পারেন। এছাড়া, লেবুর খোসা ছোট ছোট টুকরো করে রান্নাঘরের বিভিন্ন কোণায় বা জানালার কাছে রেখে দিলেও মাছি ও অন্যান্য পোকার উপদ্রব কমে।

৩.  লবঙ্গ: লবঙ্গ একটি শক্তিশালী প্রাকৃতিক পতঙ্গ বিতাড়ক, বিশেষ করে মাছির এর গন্ধ একেবারে সহ্য করতে পারে না। একটি মাঝারি আকারের লেবুর মধ্যে কয়েকটি লবঙ্গ গেঁথে রান্নাঘরের টেবিলে বা জানালার কাছে রেখে দিন।

৪.  পুদিনা পাতা: পুদিনা পাতার কড়া গন্ধ মাছি, মশা এবং পিঁপড়া তাড়াতে খুব কার্যকর। রান্নাঘরের জানালায় একটি ছোট পুদিনা পাতার টব রাখতে পারেন অথবা কিছু তাজা পুদিনা পাতা ছিঁড়ে যেখানে পোকার উপদ্রব বেশি, সেখানে রেখে দিন। শুকনো পুদিনা পাতা একটি কাপড়ের পুঁটলিতে বেঁধে রান্নাঘরের বিভিন্ন স্থানে ঝুলিয়েও রাখা যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া