মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধ্যবিত্তের বিরাট স্বস্তি, কমল দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার, তৈরি হল নতুন রেকর্ড

Sumit | ১৩ মে ২০২৫ ০০ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেশের মানুষের কাছে বড় স্বস্তি। কেন্দ্রীয় সরকার কর্তৃক খুচরো মুদ্রাস্ফীতির তথ্য সামনে আসার পর সকলের মনে ফিরল শান্তি। সেখানে দেখা গেল মুদ্রাস্ফীতি নেমেছে ৩.১৬ শতাংশ। মার্চের শুরুতে কমেছিল খুচরো মুদ্রাস্ফীতির হার। খাদ্যদ্রব্যের দাম কমার ফলেই এই পরিস্থিতি তৈরি হল।


এপ্রিল মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে ৩.১৬  শতাংশে এল। এটি প্রায় ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। বড় কারণ হল শাকসবজি, ফলমূল, ডাল এবং অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়া। এই সংখ্যাটি রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমার মধ্যে। এই কারণে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে।


মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৩৪  শতাংশ, যেখানে ২০২৪ সালের এপ্রিলে তা ছিল ৪.৮৩  শতাংশ। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে এই হার ৩.১৫ শতাংশ রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০২৫ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল মাত্র ১.৭৮  শতাংশ, যেখানে মার্চ মাসে তা ছিল ২.৬৯  শতাংশ এবং যদি এক বছর আগের হিসেব দেখি  তাহলে ২০২৪ সালের এপ্রিলে তা ছিল ৮.৭ শতাংশ।


সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে স্বাস্থ্য খাতে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.২৫ শতাংশ, মার্চ মাসে তা ছিল ৪.২৬ শতাংশ। এর মানে হল এটি প্রায় একই রয়ে গিয়েছে। এছাড়াও, পরিবহণ ও টেলিযোগাযোগ খাতে মূল্যস্ফীতির হার ৩.৭৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। মার্চ মাসের তুলনায় এতে বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালের মার্চ মাসে এই সংখ্যা ছিল ৩.৩৬  শতাংশ। এছাড়াও, জ্বালানি ও বিদ্যুতের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং মার্চ মাসে তা ১.৪২ শতাংশ থেকে বেড়ে এপ্রিল মাসে ২.৯২ শতাংশে পৌঁছেছে।


এই পরিস্থিতি তাদের কাছে সুখের খবর যারা তাদের আয়ের বেশিরভাগ টাকা খাবারের জন্য ব্যয় করেন। ফলে বাজারে গিয়ে তারা অতি সহজেই খাদ্যদ্রব্য কিনতে পারবেন। ফলে খাবারের দাম কমবে, বাড়ছে ক্রয়ক্ষমতা। ফলে সাধারণ মানুষ নিশ্চিত মনে বাজার করতে পারবেন। ফলে দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে যে চিন্তা সাধারণ মানুষের মনে ছিল সেখান থেকে মিলল স্বস্তি। নিশ্চিন্ত হল কেন্দ্রীয় সরকারও। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া