শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ মে ২০২৫ ০০ : ০৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভিড়ে ঠাসা হাসপাতালে সন্ধ্যার পর এলেন দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমুত্যুর পর হাসপাতালে হাজির হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। চোখে-মুখে শোকের আবহ নিয়ে তিনি রিঙ্কুর পাশে দাঁড়িয়েই বললেন, এই শোক সত্যিই সহ্য করার মতো নয়। সে কথাই তিনি মনে করিয়ে দিলেন। এদিন দুপুরেই সৃঞ্জয়ের দেহ উদ্ধার হয় নিউটাউনের আবাসন থেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপর দেহ নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানেই বেলা পড়তে আসেন দিলীপ ঘোষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'অনেকদিন আগে থেকেই আমার পরিচয় ছিল সৃঞ্জয়ের সঙ্গে। বিয়ের আগে থেকেই কথাবার্তা হতো। আমি ওকে খেলা দেখাতেও নিয়ে গিয়েছিলাম। এমন পরিস্থিতি হবে, তা বুঝতে পারিনি। আমার আর পুত্রসুখ তো হল না, পুত্রশোক হল।' এরপর আর খুব বেশি কথা বলতে চাননি দিলীপ ঘোষ। তিনি সোজা স্ত্রী রিঙ্কুর সঙ্গে গাড়িতে উঠে পড়েন। পাশে দাঁড়িয়ে সমানে তখন কেঁদে চলেছেন রিঙ্কু। যতক্ষণ হাসপাতালে ছিলেন, ততক্ষণ বারংবার রিঙ্কুকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।
আজকাল ডট ইন-এর মুখোমুখি হয়ে সদ্য পুত্রহারা বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার বলেন, 'আমি তো মা। ছেলের মনখারাপ টের পেতাম। আমি চলে আসার পর থেকে ঠিকমতো খাওয়াদাওয়া করত না। রাঁধুনি এসে ফিরে যেত। গত তিনদিন ধরে ওর মনমেজাজ ঠিক ছিল না। গতকাল রাতেও ফোনে কথা হয়। আজ সকালে ওর এক সহকর্মী ফোন করে খবর দেন। গতকাল রাতে ফ্ল্যাটে দু'জন সহকর্মী এসেছিল। ওরাই শেষপর্যন্ত ছিল।'
রিঙ্কু আরও জানিয়েছেন, 'আমার সঙ্গেই থাকতে চেয়েছিল। আমিও বলেছিলাম ওকে নিয়ে আসব খুব শিগগিরই। আমাদের এখানে রুমের সমস্যা ছিল। কিন্তু তাও ওকে নিয়ে আসতাম আমার কাছে। ও আনন্দেই ছিল, আবার আমরা একসঙ্গে থাকব এটা ভেবে। দিন কয়েক ধরেই মনখারাপ টের পেয়েছি। কীভাবে কী হল, বুঝতে পারছি না।'
অন্যদিকে সৃঞ্জয়ের বাবা রাজা দাশগুপ্ত আজকাল ডট ইন-কে বলেন, 'গত ১৭ বছর মা-ছেলে একসঙ্গে থাকত। মায়ের সিদ্ধান্ত মেনে নিলেও, একাকিত্বে ভুগত ছেলে। মা-বাবা কেউ তো কাছে ছিল না। ওর শরীর খারাপ ছিল কয়েকদিন ধরেই। দিন কয়েক আগেই ফোন করে বলেছিল, হালিশহরে আমার কাছে এসে কয়েকদিন থাকবে। ২৭ বছরের প্রাণবন্ত ছেলেটা কীভাবে হঠাৎ চলে গেল, ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?