মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অবসর নিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, উত্তরসূরির নাম করে কী বার্তা দিয়ে গেলেন

AD | ১৩ মে ২০২৫ ২০ : ০১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। অবসরের দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন প্রধান বিচারপতি। উত্তরসূরির প্রশংসা করে স্পষ্ট বার্তাও দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি খান্না বলেন, জনসাধারণের আস্থা এমনিই পাওয়া যায় না। এটি অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে। বুধবার ১৪ মে দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি আর গাভাই।

তিনি বলেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি। অনেক স্মৃতি বয়ে নিয়ে যাব। একবার আপনি আইনজীবী হয়ে গেলে, সবসময় তা-ই থাকবেন। জনসাধারণের আস্থা এমনিই পাওয়া যায় না। এটি অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে। বিচারবিভাগ একটি সাধারণ শব্দ যা বেঞ্চ এবং বারকে প্রতিনিধিত্ব করে। বার হল বিবেকের রক্ষক।"

প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকরা বিভিন্ন পরিবার থেকে সুপ্রিম কোর্টে আসেন এবং সেই বৈচিত্র্যই বিচারবিভাগকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

উত্তরসূরি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিচারপতি বিআর গাভাই তাঁর সবচেয়ে বড় সমর্থন। প্রধান বিচারপতি খান্না বলেন, "তাঁর মধ্যে, আপনারা একজন মহান প্রধান বিচারপতি পাবেন। তিনি মৌলিক অধিকার এবং স্বাধীনতা অক্ষত রাখবেন।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর কাকা বিচারপতি এইচ আর খান্নার সঙ্গে নিজের তুলনা করতে রাজি হননি  প্রধান বিচারপতি। এইচ আর খান্না ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্বে ছিলেন। তিনি বলেন, "এইচ আর খান্নার সঙ্গে আমি আমার তুলনা করতে পারব না। সেই সময় আলাদা ছিল। তিনি ছিলেন একজন বিশাল বুদ্ধিমত্তার অধিকারী।"

২০ বছরের কর্মজীবন শেষ হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। ২০০৫ সালে তাঁকে দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। এক বছর পর সেখানেই স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

গত ছয় বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার অংশ ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ধারা ৩৭০, পরকিয়া অপরাধমুক্তকরণ, ইলেক্টোরাল বন্ড এবং ইভিএম-ভিভিপিএটি মামলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া