শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | মঙ্গলে বড়সড় ধস শেয়ার বাজারে, এক হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, কেন এই পতন?

AD | ১৩ মে ২০২৫ ১৯ : ০৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতি ঘোষণার পর সপ্তাহের শুরুতে একটানা দৌড়েছিল শেয়ার বাজার। কিন্তু মঙ্গলবারই ছন্দপতন। এ দিন দুপুরে সেনসেক্সের পতন হল এক হাজার পয়েন্ট। পতন নিফটিতেও। বিশেষজ্ঞদের মতে, লগ্নিকারীরা প্রফিট বুক করার ফলে এই পতন।

দিনের শুরুতে নিফটি ছিল ২৪,৮৬৪.০৫, সেনসেক্স ছিল ৮২,২৪৯.৬০। যদিও সেশনের মাঝামাঝি সময়ে সূচকগুলি ফের কিছুক্ষণের জন্য উঠেছিল। সোমবার বাজারের উত্থানের পর বিনিয়োগকারীরা খানিকটা দ্বিধাগ্রস্ত আজ।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর মতে, বাজার বিশেষজ্ঞরা মঙ্গলবার বাজারের পতনের জন্য প্রফিট বুকিংকে দায়ী করেছেন। সোমবার নিফটি প্রায় ৩.৮% উত্থানের পর যা স্বাভাবিক প্রতিক্রিয়া। সোমবারের শক্তিশালী বাজার পারফরম্যান্সের পর, বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন। যার ফলে শেয়ারের দামে পতন ঘটে।

ব্যাঙ্কিং এবং শেয়ার বাজার বিশেষজ্ঞ অজয় বাগ্গা এএনআই-কে বলেন, "বিদেশী লগ্নি এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগ তেমন না হওয়া সত্ত্বেও সোমবার ভারতের বাজার দৌড়েছিল। এর অর্থ সাধারণ লগ্নিকারীরা বাজারে ভরসা রেখে টাকা ঢেলেছিলেন। কিন্তু আজ সকাল থেকে ফিউচার অ্যান্ড অপশন মার্কেট ধীরে চলছে। কিন্তু খুচরো বিনিয়োগ যদি চলতে থাকে তাহলে বাজারের দৌড় অব্যাহত থাকবে।"

এর পাশাপাশি বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকা এবং চীন একে অপরের পারস্পরিক শুল্কের হার ৯০ দিনের জন্য কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। আন্তর্জাতিক বাজারগুলি ইতিমধ্যেই বাণিজ্য চুক্তিকে সয্য করে নিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। তবে, বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-চীনের নতুন চুক্তি বর্তমান পরিস্থিতির খুব বেশি পরিবর্তন করতে পারেনি। 

মঙ্গলবার নিফটি ফার্মা ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নিফটি পিএসইউ ব্যাঙ্কও উত্থান হয়েছে। কিন্তু বেশিরভাগ অন্যান্য সেক্টরের সূচকগুলি লাল ছিল। নিফটি আইটি এক শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া