শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত তিন জঙ্গির পোস্টারে ছেয়ে গিয়েছে কাশ্মীর, খোঁজ পেলে কি পুরস্কার জানেন?

Kaushik Roy | ১৩ মে ২০২৫ ১৬ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় এক নেপালি সহ ২৬ পর্যটকের। পাল্টা অপারেশন সিঁদুর-এ সাফল্য পাওয়ার পরেও চুপ করে বসে রইল না প্রশাসন। জানা গিয়েছে, পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত তিন পাকিস্তানি জঙ্গির সন্ধানে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ছেয়ে গিয়েছে পোস্টার। ‘টেরর ফ্রি কাশ্মীর’ বার্তা-সহ এই পোস্টারগুলি কাশ্মীরের শোপিয়ান জেলার একাধিক জায়গায় চোখে পড়ছে।

পোস্টারে বলা হয়েছে, অভিযুক্তদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। উল্লেখযোগ্যভাবে, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা গুলি চালিয়ে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতেরই অন্য প্রান্ত থেকে আসা পর্যটক এবং একজন ছিলেন নেপালি নাগরিক।

পহেলগাঁও শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে এই ঘটনাটি কাশ্মীর উপত্যকায় ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে ধরা হচ্ছে। জানা গিয়েছে, অনন্তনাগের বাসিন্দা আদিল হুসেন থোকার এবং দুই পাকিস্তানি নাগরিক, আলি ভাই ওরফে তালহা ভাই এবং হাসিম মুসা ওরফে সুলেমান এই ঘটনায় অভিযুক্ত।

এরা সকলেই পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সদস্য। ঘটনার পরেই এই হামলার দায় স্বীকার করে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। এই ঘটনার পর পাল্টা ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে যেখানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা পাকিস্তান ড্রোন হামলা চালালেো কড়া জবাব দেয় ভারতীয় সেনা। তবে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় দুই দেশের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া