মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ মে ২০২৫ ০২ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিলের পহেলগাঁও, ৬মে-র মধ্যরাত ৭-মের ভোররাতে ‘অপারেশন সিঁদুর’। ঘাত-প্রত্যাঘাতে গত কয়েকদিনে সংঘর্ষের পরিস্থিতি জারি ছিল ভারত-পাকিস্তানের মধ্যে। শনিবার দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি জারি হলেও, সোমবার প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দিলেন, কোনওভাবেই সন্ত্রাসবাদকে সহ্য নয়। একের পর এক কড়া বার্তা দিলেন পাকিস্তানকে। গোটা বিশ্বের উদ্দেশে জানালেন, যদি পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হয়, তাহলে তা হবে সন্ত্রাসবাদ নিয়েই, হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। বললেন, টেরর আর ট্রেড, টেরর আর টক একসঙ্গে হবে না। যেমন একসঙ্গে বইবে না জল আর রক্ত।
সোমবার জাতির উদ্দেশে ভাষণের মোদি শুরুতেই বলেন, ‘দেশের বীর সৈনিকদের সাহস-পরাক্রম সমর্পন করছি দেশের মা-বোন-মেয়েদের।‘ বলেন, ২২ এপ্রিলের বর্বরতা, নৃশংস হামলা দেশকে, দুনিয়াকে নির্বাক করে দিয়েছিল। পরিবারের সামনে নির্মম ভাবে মেরেছে সাধারণ মানুষকে। গোটা দেশ, সমাজ, রাজনৈতিক দল এক সুরে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুর মিলিয়েছিল। ভারতীয় সেনা জঙ্গিদের মাটিতে মিলিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুরের পর জঙ্গিরা জেনে গিয়েছে দেশের বোন-মেয়েদের মাথার সিঁদুর হাঁটানোর প্রত্যাঘাতে 'অপারেশন সিঁদুর' কেবল নাম নয়, দেশের কোটি কোটি মানুষের আবেগের ছবি।
অপারেশন সিঁদুর প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী বলেন, পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে বিশ্ব ভারতের প্রতিজ্ঞাকে পরিণামে বদলাতে দেখেছে। ভারতের সেনা পাকিস্তানে জঙ্গি ঘাঁটি, ট্রেনিং সেন্টারে হামলা চালিয়েছে। তারা স্বপ্নেও ভাবেনি ভারত এতবড় সিদ্ধান্ত নেবে। ভারতের প্রত্যাঘাতে নিরাশ পাকিস্তান হতাশায় তারা ফের আঘাত হানে এ দেশের উপর।
মোদি তাঁর কথায় বারবার বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। পাকিস্তান এই বিষয়ে ভারতের পাশে, সন্ত্রাসবাদ দমনের পাশে দাঁড়ানোর পরিবর্তে, দাঁড়িয়েছে সন্ত্রাসবাদের পক্ষে। এখনও পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে উদ্যোগী না হলে, এই জঙ্গিরাই একদিন পাকিস্তান শেষ করে দেবে বলেও সতর্কবার্তা দেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দেন, পাকিস্তানের সঙ্গে কথা হলে হবে সন্ত্রাসবাদ নিয়ে, পিওকে নিয়েই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?