বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'হামলার জন্য প্রস্তুত', সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ৫১টি জায়গায় আক্রমণ বালোচ বিদ্রোহীদের

RD | ১২ মে ২০২৫ ২১ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানে আরও বড় হামলার ছক করেছে বালোচ বিদ্রোহীরা (বিএলএ)। ইতিমধ্যে পরপর আক্রমণও চলেছে।

শনিবার বিকেল থেকে যুদ্ধবিরতি ঘোষণা হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় বালোচ বিদ্রোহীরা আলাদা করে হামলা করল পাকিস্তানের একাধিক জায়গায়। বালোচ বিদ্রোহীদের তরফে বিবৃতি পেশ করে বলা হয়েছে, পাক সেনার দখলে থাকা অন্তত ৫১টি জায়গায় তারা নতুন করে হামলা চালিয়েছে। 

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচের কথায়, "চলতি সপ্তাহের শুরুতে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা তুঙ্গে থাকাকালীন, বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানি সেনাবাহিনীর জন্য আরেকটি ফ্রন্ট খুলেছে। কারণ তারা অধিকৃত বালুচিস্তানের ৫১টিরও বেশি স্থানে ৭১টি হামলা চালিয়েছে, যা বহু ঘন্টা ধরে চলেছিল।"

শুধু তাই নয়, বালোচ বিদ্রোহীরা ভারতের উদ্দেশে বড় বার্তাও দিয়েছে। তাতে স্পষ্ট করা হয়েছে যে, সন্ত্রাসবাদ দমনে তাঁরা যে ভারতের পাশে রয়েছে।
ভারত যদি জঙ্গিদের আশ্রয়-দাতা পাকিস্তানকে সম্পূর্ণ ধ্বংস করার ইচ্ছে পোষণ করে তাহলে বালোচ আর্মি তাঁদের পাশে থাকবে। পশ্চিম পাকিস্তানি সীমান্তেও তাঁরা হামলা করতে প্রস্তুত। ভারতের সিদ্ধান্ত শুধু তাঁরা মানবে না, অস্ত্র এবং সেনা দিয়েও ভারতকে সাহায্য করতে তৈরি সংগঠনটি।

সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান। ভারত-সহ বিশ্বের বহু দেশের দাবি এমনই। এহেন পাকিস্তানকে শেষ করার এটাই সেরা সময় বলে দাবি করেছে বালোচ বিদ্রোহীরা। তাঁদের কথায়, এখনও যদি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা না ভাবা হয়, তাহলেও বালুচিস্তান তাদের বিদ্রোহ একাই চালিয়ে যাবে এবং ততদিন চালিয়ে যাবে যতদিন না স্বাধীনতা মেলে। বালোচ বিদ্রোহীদের বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, ততই বেশি রক্তপাত হবে। 

বালুচিস্তানে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়েছিল পাকিস্তানের সেনা কনভয়ে। সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্য এসেছে। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় পাক সেনার গাড়ি চলতে চলতেই বিস্ফোরণে উড়ে গেল। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাতে ১২ জন পাক জওয়ান প্রাণ হারান। পরবর্তী সময়ে কেছের কুলাগ তিগরানেও বিস্ফোরণ হয়। তাতে দু'জনের মৃত্যু হয়েছে।

বালোচ লিবারেশন আর্মির তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সেনা তাঁদের জমি দখলের চেষ্টা করছে। তাই আগামী দিনে এমন হামলার সংখ্যা বাড়বে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া