বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মে ২০২৫ ২১ : ০৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ অনেকেই নিয়মিত ঠান্ডা জল খান। বিশেষ করে গরমে বাড়িতে এসে ঠক ঠক করে ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। তাই বেশিরভাগ পরিবারে গ্রীষ্মকালে ফ্রিজে জল রাখার চল রয়েছে। পর্যাপ্ত ঠান্ডা জলের যোগান দিতে এই সময়ে জলের বোতলে ভরে যায় রেফ্রিজারেটর। যার মধ্যে কেউ কেউ ফ্রিজে প্লাস্টিকের বোতল রাখেন, কেউ বা রাখেন স্টিল। কিন্তু জানেন ফ্রিজে কোন বোতলে জল রাখা স্বাস্থ্যের জন্য ভাল?
বর্তমানে শরীরের কথা ভেবে প্লাস্টিকের বোতলে জল খাওয়ার অভ্যাস বদলেছে। পরিবর্তে স্টিলের বোতল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকী বাইরে বেরলেও অনেকে স্টিলের বোতলে জল বয়ে নিয়ে যান। কিন্তু ফ্রিজে জল রাখার ক্ষেত্রে এই নিয়ম সবসময়ে মানা হয় না। বলা ভাল, ফ্রিজে ঠিক কোন ধরনের বোতলে জল রাখা উচিত তা নিয়ে যথেষ্ট সংশয়ও রয়েছে। সেক্ষেত্রে ফ্রিজে জল রাখার জন্য বোতল নির্বাচন করার সময়ে বোতলটির উপাদান অনুযায়ী কী সুবিধা, অসুবিধা রয়েছে তা বিবেচনা করা জরুরি।
স্টেইনলেস স্টিলের বোতলে বিপিএ এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থাকে না। তাপের সংস্পর্শে এলে এগুলি রাসায়নিক নির্গত করে না। ফলে গরম জলের জন্যও উপযুক্ত প্লাস্টিকের বোতল। স্টিলের বোতলে জল পান করা স্বাস্থ্যের জন্য নিরাপদ। এই ধরনের বোতল টেকসই, শক্তপোক্ত হয়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। এগুলিতে কোনও গন্ধ থাকে না এবং পরিষ্কার করাও সহজ।
অন্যদিকে, প্লাস্টিকের বোতল হালকা এবং সস্তা হয়। তাই ফ্রিজে জল রাখার জন্য এই বোতলই বেশি ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু প্লাস্টিকের বোতলে রাখা জলে অনেক রাসায়নিক থাকতে পারে। যা তাপের সংস্পর্শে এলে জলে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। একইসঙ্গে প্লাস্টিকের বোতলে ব্যাকটেরিয়া বাড়ার প্রবণতাও বেশি থাকে। বিশেষ করে যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে প্লাস্টিকের বোতলে দীর্ঘদিন জল খেলে ব্যাকটেরিয়াল সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। প্লাস্টিকের বোতল সহজে নষ্ট হয় না। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
সবমিলিয়ে ফ্রিজে জল রাখার ক্ষেত্রে স্টিলের বোতলই নিরাপদ, স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব বিকল্প। যদি বাজেটের সমস্যা না হয় তাহলে স্টিলের বোতল ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, জল সংরক্ষণের জন্য কাচের বোতল সবচেয়ে নিরাপদ। কারণ এতে কোনও রাসায়নিক মেশানো না হওয়ায় জলের স্বাদ একই থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?