মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ মে ২০২৫ ২০ : ৩০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবহের মাঝেই ভারতকে নয়া প্রস্তাব দিল রাশিয়া। জানা গিয়েছে, যৌথভাবে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস-৫০০ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়ার তরফে। জানা গিয়েছে, এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স বর্তমানে বিশ্বে সবথেকে শক্তিশালী। এটাই একমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম যা কিনা রুখে দিতে পারে হাইপারসনিক মিসাইল। রাশিয়ার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে যাতে দুই দেশে যৌথভাবে তৈরি করতে পারে এই অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম।
উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গিয়েছে, ভারতীয় বায়ু সেনা তাদের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা পাকিস্তানের আক্রমণ প্রতিহত করেছে। সেনার পক্ষ থেকে জানানো হয়, ভারতের অপারেশন সিঁদুরের পর উত্তর এবং পশ্চিম ভারতের অন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরতলা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল, পালোধি, উত্তরলাই এবং ভুজে ড্রোন এবং মিসাইল হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।
'সুদর্শন চক্র' নামে পরিচিত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের আক্রমণ নিষ্ক্রিয় করা হয়েছে। রাশিয়ায় নির্মিত এস-৪০০ সিস্টেমগুলি বিশ্বের সবচেয়ে উন্নত। মিসাইলগুলি ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ট্র্যাক করেতে সক্ষম এবং ৪০০ কিলোমিটার পর্যন্ত পরিসরে সরাসরি হামলা প্রতিহত করতে সক্ষম। ভারত এখন পর্যন্ত দু'টি এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন করেছে। একটি জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব রক্ষার জন্য পাঠানকোটে এবং অন্যটি রাজস্থান এবং গুজরাটের অঞ্চলগুলিকে রক্ষায়।
২০১৮-এর অক্টোবরে পাঁচটি এস- ৪০০-এর জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। ২০১৮ সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি সই হয়েছিল। ইতিমধ্যেই রাশিয়া থেকে তিনটি এস-৪০০ ভারতে এসে পৌঁছেছে। বাকি দু'টি ২০২৬ সালের মধ্যেই চলে আসবে ভারতের হাতে। তবে এবার যদি রাশিয়ার এস-৫০০ তৈরির প্রস্তাবে ভারত রাজি হয় সেক্ষেত্রে আরও শক্তিশালী হবে ভারতের এয়ার ডিফেন্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?