বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ মে ২০২৫ ২০ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন-চিন শুল্কযুদ্ধে সাময়িক বিরতি। দুই বৃহৎ অর্থনীতির দেশই আপাতত ৯০ দিনের জন্য একে অন্যের পণ্যের উপর শুল্কের হার ১১৫ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। শুল্ক কমাতে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
১২৫ ও ১৪৫ শতাংশ পারস্পরিক শুল্কের পরিবর্তে, আগামী ৯০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চিনা পণ্যের উপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে, যেখানে চিন আমেরিকান আমদানির উপর শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। চিন, মার্কিন পণ্যে ১০ শতাংশ ও আমেরিকা ১৪৫ শতাংশের পরিবর্তে মাত্র ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে।
সুইজ়ারল্যান্ডের জেনেভায় গত সপ্তাহে বৈঠকে বসেছিলেন চিন এবং আমেরিকার প্রতিনিধিরা। জেনেভায় সেই বৈঠকের পরেই দু'দেশের শুল্কযুদ্ধে সাময়িক বিরতির সিদ্ধান্ত হয়। এছাড়া, চিনা ভাইস প্রিমিয়ার হি লাইফেং এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে উভয় পক্ষই অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করতেও সম্মত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, বেসেন্ট জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমাদের একটি অভিন্ন স্বার্থ রয়েছে। ভয় প্রতিনিধিদলের ঐকমত্য হলো যে কোনও পক্ষই বিচ্ছিন্নতা চায় না।"
মার্কিন মসনদে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প বসার পরেই আমেরিকা-চিন বাণিজ্যিক সম্পর্কের উপর প্রভাব পড়তে শুরু করে। চিনের সঙ্গে সরাসরি শুল্কযুদ্ধে ঝাঁপান ট্রাম্প। ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইলকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ট্রাম্পের অভিযোগ ছিল, আমেরিকার বাজারে নিষিদ্ধ ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইল চিন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করছে।
ওই একই সময়ে ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন। পরে ভারত-সহ আরও বিভিন্ন দেশের উপর শুল্ক চাপান ট্রাম্প। শুল্ক বৃদ্ধি হয় চিনা পণ্যের উপরেও। প্রত্যাঘাত করে বেজিং। তারাও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেয়। এই ভাবে দফায় দফায় একে অন্যের উপর শুল্ক বৃদ্ধি চলে।
চলতি বছরের শুরুর দিকেই চিনা পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পরে অন্য দেশগুলির উপর শুল্ক চাপানোর সময় চিনা পণ্যের উপরে আরও ৩৪ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। চিন পাল্টা শুল্ক চাপালে ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন। চিনও ফের মার্কিন পণ্যের উপর শুল্ক চাপায়। এই ভাবেই চলে দফায় দফায় একে অন্যের পণ্যের উপর শুল্ক চাপানো। শেষে আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হয়। চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক কার্যকর করে।
আমেরিকা-চিন শুল্ক-যুদ্ধে বিশ্বজুড়ে আর্থিক উত্তেজনা ছড়ায়। যা গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী আর্থিক বাজারকে উত্তাল করে তুলেছিল এবং মন্দার আশঙ্কা তৈরি করেছিল। আপাতত উভয় দেশের শুল্কযুদ্ধ বিরতিতে স্বস্তির রেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?