শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Javed Akhtar Gets Candid About Why Bollywood Stars Does Not Criticise Government

বাণিজ্য | কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্রেফ এই কারণে চুপ থাকে বলিউড তারকারা? বিস্ফোরক জাভেদ আখতার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মে ২০২৫ ১৯ : ৩২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের বহু তারকা ও পরিচালকরা নানা সময়েই সমালোচিত হয়েছেন— দেশের শাসকদলের বিরুদ্ধে মুখ না খোলার জন্য। কিন্তু এখন কেন এই থমথমে নীরবতা? সদ্য এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। বললেন, “ভয়”— এটাই মুখ বন্ধ রাখার মূল কারণ।

 

এক সাক্ষাৎকারে জাভেদ আখতার এই প্রসঙ্গে বললেন, “আমেরিকায় মেরিল স্ট্রিপের মতো তারকারা ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কিন্তু তার জন্য তাঁদের বাড়িতে আয়কর হানা হয়নি। ভারতে কিন্তু পরিস্থিতিটা একেবারে আলাদা। এই ভয়ের অনুভূতি— বাস্তব হোক বা কল্পিত— কিন্তু বলিউডের অনেকের মনেই রয়েছে। তারা ভাবে, কিছু বললেই ইডি আসবে, সিবিআই তদন্ত করবে, ইনকাম ট্যাক্স রেইড হবে... ফাইল খুলে তদন্ত চলবে।”

 

 

জাভেদের কথায়, “বলিউডে যারা আছে তারা আলাদা কোনও গ্রহে থাকে না। এই সমাজেই বাস করে। ফলে সমাজের অন্য সাধারণ মানুষের মতোই ওরাও ভয় পায়। তার উপর আমাদের পেশায় একটু বেশি ‘ঢাকঢোল’ বাজে, তাই হয়তো বিষয়গুলো আরও নজরে আসে।” তিনি স্পষ্ট করেই বলেন, “হয়তো আমি একা কিছু বলি, কিন্তু বাকিরা কেন চুপ তা আমি বুঝি। ভয়ের একটা আবহ তৈরি হয়ে গিয়েছে।”

 

নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে তিনি কোনওদিনই দ্বিধায় ভোগেননি। সব দলের ভুল ত্রুটি স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ট্রোলদেরও সমান তীব্রতায় জবাব দিতে পিছপা হন না। যদিও তাতে তাঁর পরিবার ও বন্ধুরা প্রায়ই বলেন, “ছাড়ো, এসব ঝামেলায় যেও না। তুমি এর উর্ধ্বে।” কিন্তু জাভেদ বলেন, “ক্ষমা করবেন, একটু দাম্ভিক শোনাতে পারে, কিন্তু আমি সত্যিই এসবের অনেক উপরে ভাবি নিজেকে। তবু কিছু কিছু সময় আসে, যখন নীচে নেমে তাদের জবাব দিতেই হয়। জানিয়ে দিতে হয়— ‘এই ছাড় আমি দেব না। তোমরা যা দেবে, আমি ফিরিয়ে দেব ঠিক একইভাবে।’”

 

সারকথা? বলিউডে যাঁরা চুপ, তাঁরা ভয় পান— এবং সেই ভয় আজকের সমাজেরই প্রতিচ্ছবি। আর জাভেদ আখতারের মতো ক’জনই বা আছেন, যাঁরা সে ভয়কে চ্যালেঞ্জ জানাতে পারেন!


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া