শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুরনো ছন্দে ফিরছে দেশ! যুদ্ধবিরতির পর খুলে গেল ৩২টি বিমানবন্দর

Pallabi Ghosh | ১২ মে ২০২৫ ১৮ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর বড় ঘোষণা এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার। সোমবার একটি বিবৃতি দিয়ে ঘোষণা করল, ১২ মে, সোমবার থেকেই খুলে যাচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর। ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে এই ৩২টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। 

 

পূর্বের বিবৃতিতে ঘোষণা করা হয়েছিল, ১৫ মে পর্যন্ত বিমানবন্দরগুলি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এই বিমানবন্দরগুলিতে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। আজ সকালেই ফের ঘোষণা করা হল, নির্ধারিত সময়ের আগেই খুলে গেল ৩২টি বিমানবন্দর। এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ঘোষণার পর চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সাড়ে দশটা থেকেই বিমান পরিষেবা চালু হয়েছে। 

 

শনিবার বিকেল পাঁচটা যুদ্ধবিরতি কার্যকর হয় ভারত-পাকিস্তানে। ঘোষণার কয়েক ঘণ্টা পরেই একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। শনিবার রাতেও উত্তপ্ত পরিস্থিতি ছিল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে। তিন রাজ্যের অধিকাংশ শহরে ব্ল্যাক আউট করা হয়। রবিবার সকাল থেকেই পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার রাতে কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি। ভারতের কড়া হুঁশিয়ারিতে পাকিস্তান পিছু হটেছে বলেই অনুমান অনেকের। রবিবার আতঙ্কের ছায়া সরে দেশ চেনা পুরনো ছন্দে ফিরতে শুরু করায় বিমানবন্দরগুলিতে পরিষেবা স্বাভাবিক করা হল। 

 

গতকাল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও সমাজমাধ্যমে আবেদন জানান, এবার শ্রীনগর বিমানবন্দরে বিমান পরিষেবা চালু করা যেতে পারে। যুদ্ধবিরতির পর অবশেষে ভোগান্তি শেষ হল যাত্রীদের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া