মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রয়েছেন তিন সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, যুদ্ধবিরতির পরদিনই নিজের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

Kaushik Roy | ১১ মে ২০২৫ ১৯ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান। তবে শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা।

শনিবার রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে। নয়াদিল্লির তরফে ইসলামাবাদকে বলা হয়েছে পাকিস্তান ‘পরিস্থিতি বুঝুক’। তবে সাময়িক ভাবে বর্তমানে পরিস্থিতি ঠান্ডা হলেও সীমান্তবর্তী এলাকাগুলির বাসিন্দারা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। বিগত কয়েকদিন ধরে চলা গোলাবর্ষণ এবং ড্রোন হামলার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই।

রবিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রবিবার একটি পোস্টও করেছে ভারতীয় বায়ুসেনা। সেখানে জানানো হয়েছে, ‘ভারতীয় বায়ুসেনা অত্যন্ত পেশাদারিত্ব এবং নিখুঁতভাবে অপারেশন সিঁদুর চলাকালীন তার দায়িত্ব পালন করেছে। অত্যন্ত পরিকল্পিত ও সংবেদনশীলভাবে এই অপারেশন পরিচালিত হয়েছে’। আরও জানানো হয়েছে, যেহেতু অপারেশন এখনও চলছে, একটি বিশদ ব্রিফিং যথাসময়ে করা হবে।

আইএএফ সকলকে অনুমান এবং অপ্রমাণিত তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে আঘাত হানে। শনিবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি এক জরুরি সাংবাদিক বৈঠকে বলেন, ‘দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারত এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া