বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'যদি হাজার বছর পরেও...', কাশ্মীর ইস্যুর সমাধান দেখতে চান ট্রাম্প? বড় বার্তা ভারত-পাকিস্তানকে

Riya Patra | ১১ মে ২০২৫ ১৫ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভারত পাকিস্তান যে ঘাত-প্রত্যাঘাতের পর্ব শেষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকে সে বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দুই দেশ পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি। তার পরের কয়েকঘণ্টায় যদিও ভারতের বিদেশ সচিব সাফ জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

ঠিক তার পরের দিন, রবিবার মার্কিন প্রেসিডেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তা নিয়ে কিছুক্ষণেই চর্চা। কী লিখেছেন ট্রাম্প? তাতে তিনি, ভারত-পাক দু’ দেশকে যুদ্ধ নয়, বাণিজ্যে আহ্বান করেছেন। একই সঙ্গে লিখেছেন, তিনি দু’ দেশের সঙ্গেই কাজ করতে চান। দেখতে চান, কয়েক দশক ধরে চলা কাশ্মীর ইস্যুর যদি কোনও সমাধানের পথ বের করা যায়, 'হাজার বছর পরেও'।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত-পাক নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে লিখেছেন, দুই দেশের নেতৃত্ব বুঝতে পেরেছিল, সময় এসেছে উভয় আগ্রাসন বন্ধের, যা আরও বেশি মৃত্যু, ধ্বংসের কারণ হতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্র দু’ দেশকে এই সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছে, সে প্রসঙ্গও মনে করিয়ে দিয়েছেন । এরপরেই ট্রাম্প লেখেন, ‘যদিও আলোচনা হয়নি, তবে আমি এই দুই দেশের সঙ্গেই উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি।‘ 

 

পোস্টের একেবারে শেষে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, দু’ দেশের সঙ্গে কাজ করে যাবেন তিনি, দেখতে, দীর্ঘকাল ধরে চলে আসা ‘কাশ্মীর’ সমস্যার কোনও সমাধান উঠে আসে।

উল্লেখ্য, দু' দেশের সংঘর্ষবিরতি প্রসঙ্গে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো শনিবার যুদ্ধবিরতি কথা জানিয়ে এক্স পোস্টে লিখেছেন, ‘‘ভান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট) এবং আমি গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফ, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক (আইএসআই প্রধান)-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।’’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া