মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যুদ্ধবিরতি ঘোষণার ৩ ঘণ্টা পরেই শ্রীনগরে বিস্ফোরণ, দাবি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার, ফের ব্ল্যাক আউট একাধিক শহরে

Pallabi Ghosh | ১০ মে ২০২৫ ০২ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিকেলে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা। মাত্র তিন ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা ছড়াল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর সহ একাধিক জায়গায়। শনিবার রাতে শ্রীনগর কেঁপে ওঠে বিস্ফোরণে। সমাজমাধ্যমে এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 

 

৮টা ৫৩ মিনিটে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লিখেছেন, 'যুদ্ধবিরতির কী হল? শ্রীনগর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।' ৯টা ১০ মিনিটে আরও একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আদতেই কোনও যুদ্ধবিরতি হয়নি।' 

 

আজ বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর বলে জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে দুই দেশের সংঘর্ষবিরতির ঘোষণার পরেই বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে জানান, এদিন দুপুরে দুই দেশ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, সন্ধে ৭টা ৪৫ মিনিটে জম্মু, আখনোর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরেও ১১টি জায়গায় তা লঙ্ঘন করেছে পাকিস্তান। উধমপুর, পুঞ্চ, আখনুর, বারমের-সহ ১১টি জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফের ডাল লেক, শ্রীনগর, উধুমপুর, বারমেরে ব্ল্যাক আউট করা হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে পাঞ্জাব ও রাজস্থান জুড়ে ব্ল্যাক আউট করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া