শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১০ মে ২০২৫ ০০ : ৪৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান আবারও তাদের পুরনো অভ্যাসে ফিরেছে—অর্থাৎ, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য আর প্রপাগান্ডার খেলা। কিন্তু এবার তাদের মিথ্যাচারকে একেবারে গুঁড়িয়ে দিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন শাখা—বায়ুসেনা, সেনাবাহিনী ও নৌবাহিনী। শনিবার যুদ্ধ বিরতি ঘোষণার পরেই সাংবাদিক বৈঠকে পাকিস্তানের মুখোশ খুলে দেন সেনা কর্মকর্তারা।
সত্যের পক্ষ থেকে প্রথম আওয়াজ তুলেছেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তান দাবি করছে যে তারা আমাদের S-400 আর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছে। এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওরা বলছে যে আমাদের সিরসা, জম্মু, পাঠানকোট, ভাটিন্ডা, নলিয়া ও ভূজ এয়ারবেস ধ্বংস হয়েছে—কিন্তু এগুলো সবই ওদের কল্পনাপ্রসূত প্রপাগান্ডা।” কর্নেল কুরেশি আরও বলেন, “চণ্ডীগড় ও ব্যাসে আমাদের গোলাবারুদ ঘাঁটিতে নাকি হামলা হয়েছে—এটাও পুরোপুরি মিথ্যে। সবচেয়ে হাস্যকর হলো, পাকিস্তান দাবি করছে যে ভারতীয় সেনা মসজিদ ধ্বংস করেছে! ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, এবং আমাদের সেনাবাহিনী আমাদের সংবিধানের একটি জীবন্ত প্রতিফলন।”
বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ পাকিস্তানকে একেবারে পাটকাঠিতে মেপে দেন। তিনি জানান, “স্কারদু, জ্যাকোবাবাদ ও ভোলারিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ধ্বংস হওয়ায় পাকিস্তানের আকাশসীমা এখন কার্যত উন্মুক্ত। আমাদের অভিযান কেবল সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে সীমাবদ্ধ ছিল, কোনো ধর্মীয় স্থানে আঘাত করা হয়নি।”
নৌবাহিনীর কমোডর রঘু আর নায়ার বলেন, “পাকিস্তান প্রতিবার তাদের দুঃসাহসের মূল্য দিয়েছে, এবং ভবিষ্যতেও তাদের যেকোনো অপচেষ্টা চূড়ান্ত জবাব পাবে। ভারত সম্পূর্ণ প্রস্তুত, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনী অঙ্গীকারবদ্ধ।”
#WATCH | Delhi | Wing Commander Vyomika Singh says, "In the highest regard, our operations have been aimed exclusively at terrorist camps and facilities being used for anti-India activities. No religious sites have been targeted by the Indian Armed forces..." pic.twitter.com/UFQ9Rg2p4Q
— ANI (@ANI) May 10, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?