রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ মে ২০২৫ ২৩ : ৪৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি। আজ, শনিবার বিকেল পাঁচটা থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হল। কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা করেন। যা ঘিরে জল্পনা ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সাংবাদিক বৈঠক করে জানালেন, যুদ্ধবিরতিতে রাজি ভারতও।
শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানিয়েছেন, ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করেছে। আজ বিকেল থেকে দুই দেশ জল, স্থল ও আকাশ পথে একে অপরের ওপর আর হামলা করবে না। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রি এও জানিয়েছেন, 'আজ দুপুর সাড়ে তিনটেয় পাকিস্তানের তরফে ভারতে ফোন করা হয়। আজ বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। আগামী ১২ মে ফের সামরিক প্রধানরা বৈঠক করবেন। তারপর পরবর্তী পদক্ষেপের ঘোষণা করা হবে।'
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইশাক দার লিখেছেন, 'ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দেশে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ।' যুদ্ধবিরতির ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।
ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, 'ভারত এবং পাকিস্তান দু'জনেই একে অপরের বিরুদ্ধে অভিযান বন্ধ করল। তবে জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে।'
গত ২২ এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পুরুষ পর্যটকের মৃত্যুর ১৫ দিনের মাথায় 'অপারেশন সিঁদুর' ভারতের। গভীর রাতের অন্ধকারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সেনাবাহিনী। এরপর গত দু'দিন ধরে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অবশেষে আজ থেকে সংঘর্ষবিরতির ঘোষণা করা হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?