বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ মে ২০২৫ ১৯ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে হামলার পর পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনও বৈঠক শনিবার হচ্ছে না। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এমনই দাবি করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাক এনসিএ সে দেশের সামরিক এবং অসামরিক উচ্চপদস্থ কর্তাদের নিয়ে গঠিত। পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের ভার রয়েছে এনসিএ-এর উপরেই। এনসিএ-র নেতৃত্বে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আক্রমণ, পাল্টা হামলায় উত্তেজনা রয়েছে ভারত-পাক সীমান্তে। এই অবস্থায় সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্যই পাকিস্তানে শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটি বৈঠক হবে বলে পাক সেনাসূত্রে খবর ছড়িয়েছিল। খোদ প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন বলে জানা গিয়েছিল। এ বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলেও কোনও জবাব মেলেনি। এরপরই প্রশ্ন ওঠে যে, তাহলে কী যুদ্ধের ইন্ধন দিতেই এনসিএ-এর বৈঠকের ডাক?
এরপরই মুখ খোলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেছেন, "ন্যাশনাল কমান্ড অথরিটির কোনও বৈঠক হয়নি। এমন কোনও বৈঠকের কথা নেই।"
ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ চরমে। বৃহস্পতি ও শুক্রবার রাতে ভারতে হামলা চালায় পাকিস্তান। সীমান্তে সংঘাতে শনিবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে 'হেভি শেলিং' হয়েছে। পাক গোলায় কাশ্মীরে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যুও হয়েছে। পাল্টা উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও। ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে, পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন বৃদ্ধি করছে। সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সৈন্য।
এসবের মধ্যেই শনিবার সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন। তারপরই রুবিয়ো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে। উভয় দেশকেই রুবিয়ো উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন বিদেশসচিব জানিয়েছেন যে, সংঘাত এড়িয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা সহজতর করতে আমেরিকা সবরকম সহায়তায় প্রস্তুত।
ভারতের বিদেশমন্ত্রী এ জয়শঙ্করের সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে, 'আজ সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা হল। ভারত সবসময়ে সংযমী এবং দায়িত্বশীল থেকেছে, তা-ই থাকবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?