বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

IMF approved billion dollar loan to pakistan amid India Pakistan tension says sources

বিদেশ | ভারতের আপত্তি অগ্রাহ্য করেই পাকিস্তানকে ১.৩ বিলিয়ন ডলার ঋণ? ইসলামাবাদের দাবি ঘিরে মুখে কুলুপ আইএমএফ-এর

নিজস্ব সংবাদদাতা | ০৯ মে ২০২৫ ০৫ : ২২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ভারতের আপত্তি অগ্রাহ্য করে শুক্রবার পাকিস্তানকে ১.৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। এমনটাই দাবি পাকিস্তানের। এই ঋণকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। ভারতের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক ভাবে পাকিস্তানের 'ট্র্যাক রেকর্ড' ভাল নয়। উন্নয়নের খাতে ব্যয় না করে এই অর্থ সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রশ্রয় দিতে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ভারতের তরফে।

ভারতের অভিযোগ, গত ৩৫ বছর ধরে বারবার একইভাবে পাকিস্তানকে ঋণ দেওয়া হয়েছে। পাকিস্তান যদি সত্যিই এই অর্থ সঠিক খাতে খরচ করত, তাহলে আর নতুন করে ঋণের প্রয়োজন হত না। ২০২১ সালে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট উল্লেখ করে এও দাবি করা হয়, প্রজাতান্ত্রিক সরকার থাকলেও সামরিক বাহিনী বিভিন্ন সময়ে পাকিস্তানের রাজনীতিতে ঢুকে পড়ে। সেই সংক্রান্ত খরচও প্রচুর। সীমান্ত পার করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও করা হয় ভারতের পক্ষ থেকে। সর্বোপরি আইএমএফ-এর ঋণে আপত্তি জানিয়ে, ভোটাভুটি থেকে বিরত থাকে ভারত।

কিন্তু সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শেষ পর্যন্ত 'রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফেসিলিটি' ঋণ হিসাবে ১.৩ বিলিয়ন ডলার পাকিস্তানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ হাজার কোটি টাকারও বেশি। ঋণ মঞ্জুর হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তান যে উন্নতির দিকে এগিয়ে চলেছে, তার প্রমাণ এই ঋণ। তবে পাকিস্তানের তরফ থেকে ঋণ প্রাপ্তির কথা জানানো হলেও আইএমএফ এখনও পর্যন্ত কোনও সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া