সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ ডিসেম্বর ২০২৩ ১১ : ২৫Pallabi Ghosh
বুধবার সকালে সাংবাদিক সম্মেলনে "ভারত ন্যায় যাত্রা"র ঘোষণা করেন কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ। কংগ্রেসের বক্তব্য, দেশের মানুষকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার দেওয়ার জন্যই "ভারত ন্যায় যাত্রা" শুরু হতে চলেছে। মণিপুরের রাজধানী শহর ইম্ফলে যাত্রার উদ্বোধন করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ৬,২০০ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা ২০ মার্চ মুম্বইয়ে শেষ হবে। মণিপুর থেকে নাগাল্যান্ড, অসম, মেঘালয় হয়ে বাংলায় যাবে এই যাত্রা। সেখান থেকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট হয়ে মহারাষ্ট্রে এই যাত্রার সমাপ্তি হবে। যে ১৪টি রাজ্যের ওপর দিয়ে "ভারত ন্যায় যাত্রা" হবে, তারমধ্যে দুটি, বিহার এবং ঝাড়খণ্ডে জোট সরকারের অংশ কংগ্রেস। বাংলায় ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে। বাংলার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সম্পর্কে খুব একটা মধুর নয়। তবে রাহুল গান্ধীর এই যাত্রাকে খুব একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে না জোড়াফুল শিবির। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, "রাজনৈতিক দল হিসেবে ওরা ওদের কর্মসূচী পালন করতে পারে।"
এদিন সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বলেন, "ভারতের গণতন্ত্র বাঁচাতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের অন্ধকারে নিমজ্জিত দেশের কোটি কোটি মানুষের সামনে উজ্জ্বল ভবিষ্যত তুলে ধরতে হবে।" সামাজিক, অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি রাজনৈতিক ন্যায় বিচারের দাবিতেই এই যাত্রা বলে জানিয়েছেন তিনি। জয়রামের কথায়, দেশের মানুষকে জুড়তে হয়েছিল ভারত জোড়ো যাত্রা। তবে কংগ্রেসই দেশবাসীকে ন্যায় বিচার দিতে পারে, এই বিশ্বাস তৈরি করতে হবে ন্যায় যাত্রা। কেসি বেণুগোপাল বলেন, "আমরা এই যাত্রাকে কোনও রাজনৈতিক বা নির্বাচনী যাত্রা হিসেবে তুলে ধরতে চাই না। আমরা এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের দাবিদাওয়া তুলে ধরব।" "ভারত ন্যায় যাত্রা" প্রসঙ্গে বিজেপি নেতা নলীন কোহলি বলেন, "১৫ জানুয়ারি হয়ত রাহুল গান্ধী বিদেশে ছুটি কাটিয়ে ফিরবেন। তারপর নিজের উপস্থিতি বোঝাতে এই যাত্রা। আসল বিষয় হল, ন্যায় কী? ন্যায় হল, বিগত কয়েক বছর ধরে দেশের ৮০ কোটি মানুষ মোদি সরকারের চালু করা বিনামূল্যে রেশন পাচ্ছেন। ন্যায় স্লোগান তৈরি নয়, ন্যায় হল কোনও কাজ করে দেখানো।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?