মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভাতে মারার ক্ষেত্রে আরও এক ধাপ! পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফের ভোটাভুটিতে বিরত থাকল ভারত

RD | ০৯ মে ২০২৫ ০৩ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পূর্ববর্তী আর্থিক সহায়তা কার্যকরভাবে ব্যবহারের ক্ষেত্রে ইসলামাবাদের ট্র্যাক রেকর্ড "খারাপ"। যা তুলে ধরে পাকিস্তানের জন্য আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) প্রস্তাবিত ১.৩ বিলিয়ন ডলার বেলআউট প্যাকেজের উপর ভোটদানে বিরত থাকল ভারত।

৯ই মে ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ বোর্ড সভা বলেছিল। সেকানে পাকিস্তানের ৭ বিলিয়ন ডলারের আইএমএফ বেলআউট প্যাকেজ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক হয়। ওই বৈঠকে আইএমএফ সহায়তার সঙ্গে সম্পর্কিত শর্ত পূরণে পাকিস্তানের বারবার ব্যর্থতা নিয়ে ভারত তীব্র উদ্বেগ প্রকাশ করে। ভারত আন্তর্জাতিক অর্থভান্ডারের সম্পদের দীর্ঘায়িত ব্যবহারের মূল্যায়ন সম্পর্কিত আইএমএফ রিপোর্টের পাকিস্তান অধ্যায়টি প্রত্যাখ্যান করে।

আন্তর্জাতিক অর্থভান্ডারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আইএমএফ পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বারবার ঋণ নেওয়ার ফলে পাকিস্তানের ঋণের বোঝা অনেক বেশি। যা আইএমএফের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। ভারতের দাবি, রাজনৈতিক বিবেচনা পাকিস্তানকে আইএমএফের ঋণ প্রদানকে প্রভাবিত করেছে।

পাকিস্তানের বৈদেশিক ঋণ ২০২৪ সালে দাঁড়ায় ১৩০ বিলিয়ন ডলারে। আইএমএফের মতে, দেশটি ১৯৫০ সাল থেকে ২৫ বার ঋণ নিয়েছে। বিশ্বব্যাঙ্ক-ও ৪৮ বিলিয়নের বেশি সাহায্য দিয়েছে। এর মধ্যেই ২০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি ঋণের জন্য জানুয়ারিতে পাকিস্তান বিশ্বব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি করে।

অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা পাকিস্তান এখন চীন, সৌদি আরব ও কাতারের মতো দেশ এবং আন্তর্জাতিক সংস্থার অনুদানে টিকে আছে। অথচ এসময়েও পাকিস্তান তার ‘প্রিয় রপ্তানি’—সন্ত্রাসবাদে—মনোযোগ দিয়ে চলেছে। ২২ এপ্রিল পহেলগাঁও-এ পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত হন, যার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পরবর্তী হামলার বিরুদ্ধে কেবল জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে।

নয়াদিল্লি ধারাবাহিকভাবে যুক্তি দিয়েছে যে, পাকিস্তানকে আর্থিক সাহায্য পরোক্ষভাবে সামরিক গোয়েন্দা অভিযান এবং লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন করে, যারা ভারতের মাটিতে হামলার পরিকল্পনা করেছে। পাকিস্তানের বেলআউট প্যাকেজের আইএমএফ পর্যালোচনা ভারতের "অপারেশন সিঁদুর"-এর সঙ্গে মিলে যায়। 

ভারতের দাবি, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে, ফলে আইএমএফের কাছেও এখন তারা ‘আদর্শ ঋণ গ্রাহক’ হিসেবে বিবেচিত হতে পারছে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া