মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চরমে ভারত-পাক সীমান্ত উত্তেজনা, ঝুঁকি এড়াতে দেশের ২৪ বিমানবন্দর বন্ধের মেয়াদ আরও বাড়ল

RD | ০৯ মে ২০২৫ ০২ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পাক বাহিনীর সঙ্গে লড়াই চলছে। তাই নিরাপত্তা নিশ্চিৎ করতে ভারতের উত্তরের ও পশ্চিমাঞ্চলের ২৪টি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওটা-নামা বন্ধের ঘোষণা করা হয়েছিল। সেই মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হল। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই ঘোষণা করেছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে ওই ২৪টি বিমানবন্দর আগামী বৃহস্পতিবার ভোর ৫.২৯ টা পর্যন্ত বন্ধ থাকবে।।

এই ২৪টি বিমানবন্দর হল- পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, পাতিয়ালা, ভাথিন্দা, হালওয়ারা এবং পাঠানকোট, হিমাচল প্রদেশের ভুন্টার, সিমলা, কাংড়া-গাগল। কেন্দ্রশাসিত অঞ্চলের চন্ডিগড়। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, জম্মু, লাদাখের লেহ। রাজস্থানের কিষেনগড়, জয়সলমের, যোধপুর, বিকানের। গুজরাটের মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোদ, কান্দলা এবং ভূজ।

ইতিমধ্যে, বেশ কয়েকটি বিমান সংস্থা এই বিমানবন্দরগুলিতে তাদের উড়ান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভুজ, জামনগর, রাজকোট থেকে আসা ফ্লাইট বাতিল বলে ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরৎ অথবা এককালীন পুনঃনির্ধারণ ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে।

ইন্ডিগো বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত শহরে বিমান চলাচল বাতিল করেছে এবং গ্রাহকদের জন্য ফ্লাইটের অবস্থা পরীক্ষা, পুনঃবুকিং বা ফেরতের জন্য আবেদন করার লিঙ্ক শেয়ার করেছে।

পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী শিবিরের বিরুদ্ধে ভারত সুনির্দিষ্ট হামলা (অপারেশন সিঁদুর) চালানোর পর পাকিস্তানও প্রতিশোধমূলক পদক্ষেপ করে। এরপর জারি করা একটি 'নোটিশ টু এয়ারম্যান (NOTAM)'-এ সর্বশেষ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যদিও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলাকে প্রতিহত করেছে।  তবুও বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমান সংস্থাগুলি যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। তার মধ্যেও শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

অসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো সমস্ত যাত্রীদের জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক-সহ বর্ধিত তদারকির নির্দেশ দিয়েছে। টার্মিনালে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত করা হয়েছে এবং প্রয়োজনে এয়ার মার্শাল মোতায়েন করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া