মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চলছে ক্ষপনাস্ত্র হামলা, যোধপুরজুড়ে ব্ল্যাকআউট, তার মধ্যেই মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় গাঁটছড়া বাঁধলেন দম্পতি

RD | ০৯ মে ২০২৫ ০১ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের রাত। সীমান্ত ও সংলগ্ন এলাকায় তখন ক্ষেপনাস্ত্র, ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। সতর্ক ভারত। পাক সীমান্তের কাছে হওয়ায় রাজস্থানের বিস্তীর্ণ অংশে তখন ঘুটঘুটে অন্ধকার। ব্ল্য়াকআউট করে দিয়েছে প্রশাসন। কিন্তু, এই অন্ধকারে তো আর বিয়ে আটকে থাকতে পারে না। তাই অন্ধকারের মধ্যেই ধর্মীয় সব রীতিনীতি বজায় রেখে টর্চের আলোয় বিয়ে হল যোধপুর জেলার এক যুগলের। 

ওই বিয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গত রাতে শহরের পাওতা এলাকায় বিয়ের অনুষ্ঠানটি চলছিল। জীবনভর একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ হতে হিন্দু শাস্ত্রের সাতপাকের রীতি রয়েছে। এই সাতপাকে ঘোরার রীতি 'ফেরা' নামে প্রসিদ্ধ। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, দম্পতি তাদের ফেরা শুরু করার ঠিক পরেই আলো নিভে গেল। যার ফলে পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। প্রশাসন ব্ল্যাকআউটের কথা জানিয়েছিল কিন্তু 'ফেরা' মাঝপথে বন্ধ করে দেওয়ায় অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই, বর-কনে উভয় পক্ষই মোবাইল ফ্ল্যাশলাইটের সাহায্যে 'ফেরা' সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। 

দেখা যাচ্ছে, অনুষ্ঠানে হাজির অতিথি এবং পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফ্ল্যাশলাইট জ্বালিয়েছেন, পুরোহিত মন্ত্র বলছেন, ওই আলোতেই অগ্নিসাক্ষী করে সাতবার পাক খাচ্ছেন নবদম্পতি।  

পরিবারের সদস্যদের বক্তব্য যে, তারা দেশের নিরাপত্তার সঙ্গে কোনওমতেই আপস করতে পারবেন না তাই মোবাইল ফোনের আলোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হল। 

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিয়ের ভিডিও নেটিজেনদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিকে সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা করার জন্য রাতে  সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছিল। সূত্র জানিয়েছে, ব্ল্যাকআউটের কারণে সূর্যনগরী এলাকার অনেক বিয়ের অনুষ্ঠান ব্যহত হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া