মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তুরস্কের ৪০০ ড্রোন নিয়ে হামলা পাকিস্তানের, উচিত জবাব দিয়েছে ভারত: উইং কমান্ডার ব্যোমিকা

Kaushik Roy | ০৯ মে ২০২৫ ০১ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে ভারতের বাছাই করা ৩৬টি জায়গাকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানাল ভারতীয় সেনাবাহিনী। সেনার তরফে এদিন জানানো হয়, হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করেছে। ড্রোনগুলির ধ্বংসাবশেষের প্রাথমিক ফরেনসিকের পর জানা গিয়েছে, সেগুলি তুরস্কের তৈরি অ্যাসিসগার্ড সঙ্গার মডেলের ড্রোন।

সাধারণত, এই ধরনের ড্রোনগুলি নজরদারি ও ‘প্রিসিশন স্ট্রাইক’-এর জন্য ব্যবহৃত হয়। এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, ‘৮ এবং ৯ মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পশ্চিম সীমান্তজুড়ে একাধিকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে। তাদের উদ্দেশ্য ছিল ভারতের সামরিক এলাকাগুলিতে হামলা চালানো’। তিনি আরও বলেন, ‘পাকিস্তান সেনা এলওসি-এর দিকেও আর্টিলারি হামলা চালিয়েছে। সীমান্তে ব্যাপক সংখ্যক ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে।

সীমান্ত ও লাইন অফ কন্ট্রোল বরাবর লেহ থেকে শুরু করে সির ক্রিক পর্যন্ত প্রায় ৩৬টি জায়গায় ৩০০ থেকে ৪০০টি ড্রোন ও অন্যান্য প্রযুক্তিগত উপায়ে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে’। সাংবাদিক সম্মেলনে সেনার তরফে জানানো হয়, ‘এই হামলার মূল উদ্দেশ্য ছিল ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখা ও ভিতরের তথ্য সংগ্রহ করা’।

এমনকি, ভাতিন্ডা এয়ারবেসকে লক্ষ্য করেও হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স তৈরি থাকায় তা মুহূর্তেই নিষ্ক্রিয় করা হয়। তবে ছেড়ে কথা বলেনি ভারত। এদিন সেনার তরফে জানানো হয়, জবাবে পাকিস্তানের চারটি ডিফেন্স এয়ারবেসে হামলা চালায় ভারত। একটি ড্রোন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় শত্রু দেশের এডি রাডার। তবে শুধু ড্রোন হামলাতেই সীমাবদ্ধ ছিল না পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানো হয় কামান দিয়েও। যে কারণে আহত হন বেশ কয়েকজন সেনা জওয়ান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া