মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাকিস্তানের সেনাকে বিয়ে করে ভারতকে জিততে সাহায্য, চিনে নিন দেশের অন্যতম সেরা মহিলা গুপ্তচরকে

AD | ০৯ মে ২০২৫ ০১ : ০১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: হিন্দি সিনেমা রাজির কথা মনে আছে যেখানে আলিয়া ভাট একজন ভারতীয় গুপ্তচর হয়ে পাকিস্তানের একজন সেনা জেনারেলকে বিয়ে করে পাকিস্তানে প্রবেশ করেন! এমনই গল্প সহমত নামের এক গুপ্তচরের। যাঁর বাবা চেয়েছিলেন তিনি দেশের সেবা করুন এবং তাই তিনি পাকিস্তানের একজন সেনা অফিসারকে বিয়ে করেন।

গল্পের শুরু ১৯৬৯ সালে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জম্মু ও কাশ্মীরের এক ছাত্রীকে হঠাৎই তাঁর বাবা বাড়িতে ডেকে পাঠান। বাবার শেষ ইচ্ছে ছিল মেয়েকে দেশের সেবায় প্রস্তুত করা। সেই মেয়েই পরবর্তীতে 'সহমত' নামে বিখ্যাত হয়ে ওঠেন। যিনি ১৯৭১ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

হরিন্দর সিং সিক্কার উপন্যাস 'কলিং সহমত' অনুযায়ী, সহমতের বাবা ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এ কাজ করতেন। ব্যবসার কারণে সীমান্তের ওপারে তাঁর যোগাযোগ ছিল। এই কারণে, ১৯৬৫ সালের যুদ্ধের সময়, তিনি পাকিস্তান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য 'র'-কে দিয়েছিলেন। ক্যানসার এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে চিকিৎসা সম্ভব ছিল না। তখন তিনি চেয়েছিলেন তাঁর মেয়ে দেশের জন্য কাজ করুক।

সেই সময় মাত্র ২০ বছর বয়সী সহমত স্নাতক করছিলেন। শাস্ত্রীয় নৃত্য এবং বেহালা বাজানোও শিখছিলেন। বাবার ইচ্ছে পূরণে পড়াশোনা ছেড়ে দিয়ে গুপ্তচর হয়েছিলেন। তাঁকে একটি মিশনে পাকিস্তানে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা কী পরিকল্পনা হচ্ছে তা খুঁজে বার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই মিশনের জন্য সহমতকে পাকিস্তানি সেনা কর্মকর্তা ইকবাল সৈয়দকে বিয়েও করতে হয়েছিল। ইকবালের বাবা ব্রিগেডিয়ার পারভেজ সৈয়দও সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। সহমতকে বলা হয়েছিল, তাঁকে সেনা কর্মকর্তাদের কথোপকথন শুনতে হবে। মোর্স কোডের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো এবং গ্রহণ করার জন্য প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

অল্প সময়েই শ্বশুরবাড়ির লোকজনের আশ্বাস অর্জন করে নেন। আর্মি স্কুলে বাচ্চাদের নাচ শেখানোর কাজও পেয়ে যান। এর ফলে পাক সেনার গোপন তথ্যের নাগাল সহজেই পেয়ে যান সহমত। 

১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ প্রায় নিশ্চিত। সেই সময় ভারতের কাছে ছিল রণতরী 'আইএনএস বিক্রান্ত'। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এই রণতরী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তান বঙ্গোপসাগরে মোতায়েন করা যুদ্ধজাহাজটিকে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। দায়িত্ব দেওয়া হয়েছিল ক্ষেপণাস্ত্র-সজ্জিত সাবমেরিন পিএনএস গাজীকে। সহমত এই বিষয়টি জানতে পেরেছিলেন। তিনি পিএনএস গাজীর অবস্থানের তথ্য ভারতকে দেন। নৌবাহিনী তৎক্ষণাৎ পদক্ষেপ করে বিশাখাপত্তনম বন্দরের কাছে পাকিস্তানি সাবমেরিনটি ধ্বংস করে দেয়।

সৈয়দ পরিবারের ঘনিষ্ঠ সহযোগী আবদুলের সন্দেহ হয়েছিল সহমতের হাবেভাবে। সহমত তাঁকে ট্রাক দিয়ে পিষে হত্যা করেছিলেন। স্বামী ইকবালও সত্যি জানতে পেরে যাওয়ায় তাঁকেও হত্যা করা হয়েছিল। গর্ভবতী অবস্থায় সে নিরাপদে ভারতে ফিরে আসে। বাকি জীবন পাঞ্জাবের মালেরকোটলায় কাটানোর সিদ্ধান্ত নেয়। সহমত ২০১৮ সালে মারা যান। তাঁর আসল পরিচয় আজও গোপন রাখা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া