মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ মে ২০২৫ ০০ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পাল্টা ভারতের 'অপারেশন সিঁদুর'। তার পাল্টা পাকিস্তানের কিছু ব্যর্থ প্রচেষ্টা। পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধমপুরে ভারতীয় সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। ভারতীয় সশস্ত্র বাহিনী সফলভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পাল্টা আঘাত হেনেছে ভারতও। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বেশ কয়েকটি শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দিয়ে সতর্কতা জারি করেছে।
পাকিস্তানের প্ররোচনা এবং বৃহস্পতিবার রাত ভারতের প্রত্যাঘাত একটিই প্রশ্নের জন্ম দিয়েছে, দুই পরমাণু শক্তিধর দেশ কি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। আর যদি তা-ই হয় তাহলে সেটি ঘোষণা করবেন কে?
ভারতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় ক্যাবিনেটের পরামর্শের ভিত্তিতে এটি প্রয়োগ করা হয়। ভারতীয় সংবিধানে অন্য কিছু দেশের মতো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পদ্ধতি সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা নেই। তবে, সংবিধানের ৩৫২ অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা ঘোষণা হল যুদ্ধের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত সবচেয়ে ঘনিষ্ঠ সাংবিধানিক প্রক্রিয়া।
কারা কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত-
ভারতের রাষ্ট্রপতি: সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে (অনুচ্ছেদ ৫৩(২)) রাষ্ট্রপতির যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে, সরকারের পরামর্শের ভিত্তিতে এই ক্ষমতা প্রয়োগ করা হয়। সংবিধানের ৫৩ অনুচ্ছেদে অনুযায়ী, কেন্দ্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই রয়েছে। তবুও, ৭৪ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের সহায়তা এবং পরামর্শ অনুসারে কাজ করেন। অতএব, রাষ্ট্রপতি কর্তৃক যুদ্ধ বা শান্তির যে কোনও আনুষ্ঠানিক ঘোষণা কেবল মন্ত্রিসভার পরামর্শেই করা হয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভা: বাস্তবে, যুদ্ধে যাওয়ার বা শান্তি ঘোষণা করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা পরিষদ মন্ত্রিসভাকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে থাকে। সিদ্ধান্তে পৌঁছনোর আগে মন্ত্রিসভা সামরিক প্রধান, গোয়েন্দা সংস্থা এবং কূটনৈতিক গোষ্ঠীর কাছে মতামত চাইতে পারে। ১৯৭৮ সালের ৪৪তম সংশোধনী আইন অনুসারে, রাষ্ট্রপতি কেবল মন্ত্রিসভার লিখিত সুপারিশের ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা (যা যুদ্ধ পরিস্থিতিতে প্রযোজ্য) ঘোষণা করতে পারেন।
সংসদ: যদিও সংসদ সাংবিধানিকভাবে যুদ্ধ ঘোষণা বা পূর্ব-অনুমোদনের জন্য বাধ্য নয়। তবে প্রতিরক্ষা বাজেটের তত্ত্বাবধান এবং সামরিক কর্মকাণ্ড নিয়ে সরকারকে করার ক্ষমতা রয়েছে সংসদের। যুদ্ধ ঘোষণা নিয়ে সরকার সংসদকে অবহিত করবে এবং রাজনৈতিক ঐকমত্য অর্জন করবে। মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করলে পরবর্তীতে এটি অনুমোদনের জন্য লোকসভা এবং রাজ্যসভা উভয়ের কাছেই উপস্থাপন করতে হয়।
যদি যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা করতেই হয়, তাহলে পরিস্থিতি মূল্যায়নের পর মন্ত্রিসভা রাষ্ট্রপতির কাছে লিখিত সুপারিশ করবে। এর পর রাষ্ট্রপতি ৩৫২ অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই ঘোষণা সমগ্র দেশ বা দেশের একটি নির্দিষ্ট অংশের জন্য হতে পারে।
জরুরি অবস্থা ঘোষণা সংসদের প্রতিটি কক্ষের পেশ করতে হবে। দু'টি কক্ষে সেই প্রস্তাব দুই তৃতীয়াংশ ভোটে পাশ হয়ে গেলে এক মাসের মধ্যে জরুরি অবস্থা কার্যকর হবে।
সংসদে অনুমোদনের পর জরুরি অবস্থা ছয় মাস বলবৎ থাকে। পরিস্থিতি বিচার করে আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা যেতে পারে।
রাষ্ট্রপতি যে কোনও সময় জরুরি অবস্থা ঘোষণা প্রত্যাহার করতে পারেন। ৪৪তম সংশোধনী অনুযায়ী, লোকসভা যদি জরুরি অবস্থা বহাল রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।
যদিও সংবিধানে কেবল 'যুদ্ধ ঘোষণা' করার জন্য কোনও নির্দিষ্ট অনুচ্ছেদ নেই। ৩৫২ অনুচ্ছেদের অধীনে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত বিধানগুলি যুদ্ধ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রয়োগ করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?