মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ মে ২০২৫ ২৩ : ০৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহের মধ্যেই টেরিটোরিয়াল আর্মি সদস্যদের ডিউটিতে তলব করল কেন্দ্র। জানা গিয়েছে, ১৯৪৮ সালের টেরিটোরিয়াল আর্মি রুলের ৩৩ নম্বর নিয়মের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের ডাকার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে বিদ্যমান ৩২টি টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ন থেকে সদস্যদের বাছাই করা হবে।
তাঁদের দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কেন্দ্র, উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং আন্দামান ও নিকোবর কমান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। এই টেরিটোরিয়াল আর্মি মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত। দেশের যে কোনও জরুরি অবস্থার ক্ষেত্রে মূল সেনাবাহিনীর সহায়ক হিসেবে কাজ করে। জরুরি অবস্থায় দেশের নিরাপত্তার দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই টেরিটোরিয়াল আর্মি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সশস্ত্র বাহিনী ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালায়।
এই হামলায় জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি ভাওয়ালপুর এবং লস্কর-ই-তৈবার মুরিদকে ঘাঁটি পুরোপুরি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু সহ ভারতের একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্সের কাছে পুরোপুরি হার মানতে হয় শত্রু দেশকে। এই পরিস্থিতিতে টেরিটোরিয়াল আর্মিকে মোতায়েন করে সীমান্তে আরও প্রহরা বাড়িয়ে দিল ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?