বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পুড়ে গেলে সঙ্গে সঙ্গে বরফ ঘষেন? অজান্তে ভুল করছেন না তো! বিশেষজ্ঞদের মতামত জানলে ধারণা বদলে যাবে

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৫ ২২ : ৩৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ রান্না করতে গিয়ে অনেক সময়ে ছ্যাঁকা লাগে কিংবা গরম তেল ছিটকে এসে হাতে লেগে যায়। আবার গরম জল ও তরল থেকে অসাবধানতায় শরীরের কোনও অংশ পুড়েও যেতে পারে। এই পরিস্থিতিতে প্রথমেই আমাদের বরফ দেওয়ার কথা মাথায় আসে। কিন্তু সত্যি কি পোড়া জায়গায় বরফ দেওয়া উচিত। আসুন জেনে নেওয়া যাক। 

বিশেষজ্ঞদের মতে, পুড়ে যাওয়া ক্ষতস্থানে বরফ লাগালে আরও ক্ষতি হতে পারে। আসলে প্রচলিত ধারণা রয়েছে, বরফ পোড়া জায়গার তাপ দূর করে, ক্ষত আর হতে দেয় না এবং ত্বককে প্রশমিত করবে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আগুনে কিংবা অন্য কোনও কারণে পুড়ে গেলে ত্বক এবং তার নিচের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। সেই অংশটি আরও সংবেদনশীল হয়ে যায় এবং শরীর ওই অংশে বেশি রক্ত পাঠাতে থাকে। ফলে প্রদাহ ও ব্যথা হয়। 

পোড়া অংশ ঠান্ডা রাখলে উপকার হয় ঠিকই। এতে কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং অস্বস্তি কমে। কিন্তু কী পদ্ধতিতে ঠান্ডা করবেন সেটা আসল ব্যাপার। এক্ষেত্রে বরফ ব্যবহার করা নিরাপদ নয়। কারণ এটি টিস্যুর ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। বরফ অত্যন্ত ঠান্ডা হওয়ায় এটি সরাসরি পোড়া জায়গায় লাগালে ত্বকে ঠান্ডাজনিত ক্ষত হতে পারে।

ত্বক পুড়ে যাওয়ার অর্থ হল ত্বকের প্রতিরক্ষামূলক বাধা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বরফ রক্তনালীগুলিকে অত্যধিকভাবে সংকুচিত করতে পারে, যা ওই জায়গায় রক্ত ​​প্রবাহ কমিয়ে দেয়। যার ফলে ক্ষতস্থান ধীরে নিরাময় হয় এবং টিস্যু নেক্রোসিসের ঝুঁকি বাড়াতে পারে। এমনকী কিছুক্ষেত্রে ত্বকের স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। 

তাহলে কী করা উচিত? বিশেষজ্ঞদের মত, কলের তলায় পোড়া জায়গাটিকে মিনিট ১০ থেকে ২০ মিনিট মতো ধরে রাখতে হবে। তারপর হাওয়ায় সেই জায়গাটি শুকিয়ে নিন। পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে মুছে নিতে পারেন। তবে ভুলেও ঘষবেন না। 

পোড়া জায়গার চামড়ায় ক্ষত থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। তাই ওই জায়গাটি যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করুন। একইসঙ্গে পরিষ্কার রাখুন। সাবান ও জল দিয়ে খুব আলতোভাবে পোড়া জায়গা ধুয়ে ফেলতে পারেন। হাতে ফোস্কা পড়লে তা কখনও ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ক্ষত যদি গভীর হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া