মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ মে ২০২৫ ২২ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ঠেকেছে। জঙ্গি হানার প্রত্যাঘাতে 'অপারেশন সিঁদুর'-এ ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে।
প্রত্যাশা মতোই পাল্টা আক্রমণ হেনেছে পাকিস্তান। অমৃতসর আক্রমণের চেষ্টা। তারপর পশ্চিম সীমান্তের শহরগুলিকে লক্ষ্য করে আরও আক্রমণের চেষ্টা। জম্মুতে সবচেয়ে গুরুতর আঘাত হানে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, রাজৌরি এবং বারামুল্লা, পাঞ্জাবের পাঠানকোট এবং রাজস্থানের জয়সালমের এবং গঙ্গানগরেও নানা সময় আঘাত হেনেছে পাকিস্তান। যদিও সব আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে ভারতীয় সেনা।
ভারতীয় সশস্ত্র বাহিনী আমাদের জন্য যা করেছে, তাদের প্রতিদান কোনও শব্দে ব্যক্ত করা সম্ভব নয়। সে রকমই একটি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে যা আপনার চোখে জল এনে দেবে।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সেনা জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে ছিলেন তাঁদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভিডিওতে এক জওয়ানকে বলতে শোনা যাচ্ছে, ৪৫ দিনের ছুটি শুরু হতে না হতেই কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা এখানে ৪৫ দিনের ছুটি কাটাতে এসেছিলাম। গতকালই আমরা সেখান থেকে ফিরে এসে ফোন পেয়েছি, 'ভাই ফিরে এসো'। আমরা এখান থেকে চলে যাব, বাড়ি ফিরে যাওয়ার কোনও মানে নেই।"
এরপরেই তিনি যা বলেছেন তা সকল ভারতীয়দের মন ছুঁয়ে গিয়েছে। ওই জওয়ান বলেন, "আবার দেখা হবে কি না তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু ভারতের কিছু হতে দেব না, এর নিশ্চয়তা রয়েছে।"
তিনি আরও বলেন, "যখনই শুনতে পাবেন যে ভারত পাকিস্তানে আক্রমণ করেছে, তখন জানবেন, যে স্লোগানই শুনতে পাবেন তা লাহোর থেকেই পাবেন। আমরা সেখানে আপনার সঙ্গে দেখা করব।"
সাক্ষাৎকারের সময় আইসক্রিম খাচ্ছিলেন ওই জওয়ান। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এর পরের আইসক্রিমটি কি লাহোরে খাবেন? উত্তরে তিনি বলেন, "ওখানেই ফলের রস খাবো।"
ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। জওয়ানের সাহসিকতায় মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। দেশের প্রতি সেনা জওয়ানদের একনিষ্ঠতায় আপ্লুত সকলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?